Ajker Rashifal,28 September, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 28 September, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষঃ সন্ধ্যের সময় বন্ধুদের জন্য বিশেষ কিছু প্ল্যান করতে পারেন। আপনার মিষ্টি স্বভাব সকলকে আনন্দে রাখবে। ব্যস্ততার মাঝে কিছুটা সময় বের করে বাচ্চাদের সঙ্গে কাটান। অজানা উৎস থেকে আয়ের পথ পাবেন।
বৃষভঃ পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। সাফল্য অর্জনের জন্য নিজের ধারণার পরিবর্তন করুন। দূরের জায়গা থেকে সন্ধ্যের সময় বিশেষ সংবাদ পেতে পারেন। সময় এবং অর্থকে মূল্য না দিলে, পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন।
মিথুনঃ পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটবে। পরিবারের চিন্তায় চিন্তিত থাকবেন। আনন্দের মুহুর্তে কিছু সমস্যা মনে আসতে পারে। বাজি ধরলে আজকের দিনে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
কর্কটঃ ফাঁকা সময়ে সিনেমা দেখে অনেক সময় নষ্ট করতে পারেন। আজকের দিনে সঞ্চয়ের পরিকল্পনা ভেস্তে যাবে। কর্মক্ষেত্রে কিছু খারাপ হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায়, অতীতের সুন্দর স্মৃতি মনে আসবে।
সিংহঃ নিজের সমস্যা ভুলে পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। নিজের মনের উপর নিয়ন্ত্রণ করুন। দূরের আত্মীয় বাড়িতে আসায় কিছুটা সময় নষ্ট হবে। সম্পত্তি, অর্থের দিকে খেয়াল দিন।
কন্যাঃ বাচ্চাদের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে আপনি আমন্ত্রণ পাবেন। শরীরকে সুস্থ রাখতে ভালো খাওয়া উচিৎ। অবসর সময়ে বই পড়তে পারেন। আজ এই রাশির কিছু ব্যক্তিদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলাঃ কর্মক্ষেত্রে একটি ভালো দিন হতে চলেছে। বেশি আবেগপ্রবণ না হয়ে, ঠান্ডা মাথায় সবকিছু চিন্তা করুন। পড়ুয়াদের কিছুটা মূল্যবান সময় নষ্ট করতে পারে। আর্থিক লেনদেনের সময় কোন কিছু ভালো করে না দেখে সই করবেন না।
বৃশ্চিকঃ আজকের দিনে আনন্দে থাকবেন এই রাশির ব্যক্তিরা। শারীরিক অসুস্থতাকে বেশি বড় করে দেখবেন না। প্রয়োজনের থেকে বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটালে, কিছু সমস্যা হতে পারে। আর্থিক সঞ্চয় আজকের দিনে নাও হতে পারে।
ধনুঃ প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন অনেক উপকারে আসবে। আজকের দিনে কিছুটা আরাম করতে পারবেন। ফাঁকা সময় কিছু পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বাড়ির আশেপাশের ছোট জিনিসে অনেক অর্থ খরচ হবে।
মকরঃ আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। কর্মক্ষেত্রে একটি ভালো দিন হতে চলেছে। সফর বেশ আনন্দদায়ক হবে। পরিবারের বড়দের থেকে অর্থ পরিচালনা এবং সঞ্চয়ের বিষয়ে জ্ঞান নিতে পারেন।
কুম্ভঃ ব্যবসায়ীরা সাবধানে থাকবেন। যারা শুধুমাত্র আর্থিক ঋণ নেওয়ার জন্য আপনার কাছে আসে, তাঁদের উপেক্ষা করুন। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন অনেক উপকারে আসবে। পরিবারের মানুষদের সময় দিতে না পারলে খারাপ লাগবে।
মীনঃ পরিবারের সকলের সঙ্গে শান্ত ভাবে কথা বলার চেষ্টা করুন। হৃদরোগীরা আজকের দিনে কফি ত্যাগ করুন। বাড়ির বাইরে থাকলে, ফাঁকা সময়ে পরিবারের সঙ্গে কাথা বলুন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে দেখে নেবেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)