Ajker Rashifal, 28 November 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 28 November 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : অনেক দিনের আর্থিক সংকট মিটে যাবে আজ। শরীরকে তরতাজা রাখতে শরীরচর্চা করুন। মনের অস্থিরতা আপনাকে কারোর সাথে বাদানুবাদে জড়িয়ে ফেলতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কাজ হবে।

বৃষ : আজ বাচ্চারা আপনাকে সমস্যায় ফেলবে। প্রেমিকার সাথে কোথাও ঘুরতে যান। মন ফুরফুরে হয়ে যাবে। শেয়ার বাজারের বিনিয়োগে আজ ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিবার সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সাথে আলোচনা করুন।

মিথুন : আজকে কিছুটা একাকী বোধ করবেন। অকারণ খরচ হবে। ফলে সঞ্চয় কমে যাবে। পরিবারের সাথে সংযত আচরণের চেষ্টা করুন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন।

কর্কট : সাধুসঙ্গের ফলে মনে শান্তি পাবেন। অকারণ সময় নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে ভালো কাজ করে ঊর্ধ্বতনদের নজরে থাকার চেষ্টা করুন। অবসর সময়ে আপনি ব্যায়াম করতে পারেন।

সিংহ : নিজের শরীরের যত্ন নিন। সৃজনশীলতা সংক্রান্ত কাজ আজ আপনাকে লাভ দেবে। অভিজ্ঞ মানুষদের সংস্পর্শে থেকে তাদের থেকে মতামত নিজের জীবনে কাজে লাগাতে চেষ্টা করুন। নেতিবাচক ভাবনা এড়িয়ে কাজে মন দিন।

কন্যা : বিভিন্ন মানুষের সাথে মতপার্থক্য আপনাকে অস্বস্তিতে রাখবে। শিল্পীরা আজ নিজের সৃজনশীলতাকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। নিজের জেদ নিয়ন্ত্রণ করুন। পত্নীকে সময় দেওয়ার চেষ্টা করুন।

তুলা: পরিবারে প্রিয়জনদের রুক্ষ ব্যবহারে বিরক্তি বোধ করবেন। তবু নিজেকে সংযত রাখুন। সদর্থক আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করুন। বই পড়ে সময় কাটান

বৃশ্চিক : বিপদের সময় ঘাবড়ে যাবেন না। নেশায় ব্যয় কমান। আপনার সাহস এবং সহনশীলতা আজ আপনার সাফল্যের কারণ হবে। চেষ্টা স্বত্বেও আজ খরচ নিয়ন্ত্রণে থাকবে না। নতুন বন্ধু পেতে পারেন।

ধনু : আজ আপনার প্রত্যাশা পূর্ণ হবে। ব্যবসায় লাভ হবে। তরুণদের নিয়ে কোনও নতুন কাজ করতে হতে পারে। কর্মক্ষেত্রে সকলের সমর্থন আপনাকে আত্মবিশ্বাসী করবে। আজ দ্রুত অর্থ উপার্জন করবেন। স্ত্রীয়ের সাহায্য পাবেন।

মকর : অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া ব্যবসায় বা আর্থিক ক্ষেত্রে কোনও পদক্ষেপ নেবেন না। এর ফলে ক্ষতি হতে পারে। কারোর উপর নিজের মত চাপিয়ে দিলে তারা বিরক্ত হতে পারেন। নিষ্ঠা এবং পরিশ্রমের জন্য আজ পুরস্কৃত হবেন।

কুম্ভ : কোনও লাভজনক চুক্তি থেকে অনেক টাকা পাবেন। কারোর উপর নিজের মত চাপিয়ে দিলে তারা বিরক্ত হতে পারেন। নতুন চাকরি পেতে পারেন। আজ বাড়িতে একটি উৎসবের আয়োজন করতে পারেন।

মীন : পুরানো বিনিয়োগ গুলি লাভ দেবে। পরিবারের সকলের সহায়তা পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। আজ বাড়িতে একটি উৎসবের আয়োজন করতে পারেন। জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement