Ajker Rashifal, 28 July, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 28 July, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে

মেষ:দিনটি মিশ্র সম্ভাবনাময়। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন।

বৃষ:বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কোনো কাজে তাদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

মিথুন:সামাজিক কোনো কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

কর্কট:পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

সিংহ: দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। আজ ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।

কন্যা:অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন।

তুলা:কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।

বৃশ্চিক:প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

ধনু:মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

মকর :প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। নতুন আত্মীয় লাভ হতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

কুম্ভ: আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন।

মীন:মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement