Ajker Rashifal, 28 August 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 28 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ সন্তানের কারণে গর্বিত হবেন। আজ বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মায়ের আশীর্বাদ নিন। বিশেষ সাফল্য অপেক্ষা করে আছে। সন্ধ্যার পর পুণ্য কাজে সময় কাটবে।

বৃষ : আজ প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে পারেন। আজ কাউকে ঋণ না দেওয়াই ভালো। কর্মক্ষেত্রে জটিলতা আসতে পারে। আপনার বিচক্ষনতা দিয়ে তার সমাধান করুন। শরীর অসুস্থ হতে পারে।

মিথুন : কর্মক্ষেত্রের নিষ্প্রাণ কাজ আপনাকে ব্যাজার করে দেবে। সন্ধ্যায় বাচ্চাদের সাথে কিছু সময় কাটিয়ে মানসিক অবসাদ থেকে মুক্ত হতে পারেন। আর্থিক সমস্যা নিয়ে পরিবারে বিবাদ হতে পারে।

কর্কট : আজ শরীর ভালো থাকবে। ব্যবসায়িক কোনও পদক্ষেপ নেওয়ার আগে অভিজ্ঞ মানুষদের পরামর্শ নিন। নয়তো আর্থিক ক্ষতির সম্মুখিন হতে পারেন। ঘরের কাজ মিটিয়ে কিছুটা অবসর কাটানোর সুযোগ পাবেন। পরিবারের সাথে আনন্দে কাটবে।

সিংহ : বিপদের দিনে আপনার সম্পদই আপনার পাশে থাকবে। সুতরাং সেই কথা মাথায় রেখে এখন থেকে সঞ্চয় করা শুরু করুন। চারপাশের মানুষের সাথে ভুল বোঝাবুঝিতে মনোমালিন্য হতে পারে।

কন্যা : অনেক দিনের অসুস্থতা থেকে আজ মুক্ত হবেন। তবে সুযোগসন্ধানী স্বার্থপর ব্যক্তিদের এড়িয়ে চলুন। বিনিয়োগের আগে সবদিক বিবেচনা না করলে ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞদের থেকে ভালো পরিকল্পনা পাবেন।

তুলা: আজ আপনার ভাগ্য প্রসন্ন। পুরানো শারীরিক সমস্যা মিটে যাবে। বাচ্চাদের কাছ থেকে ভাল খবর আসতে পারে। কথায় সংযত থাকুন। আপনার দক্ষতা দিয়ে সব কাজে সফল হবেন।

বৃশ্চিক : আজ আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। বিবাহিত জীবন সুখী হবে। অর্থ ও খ্যাতি বৃদ্ধি পাবে। আপনার নিজের উপর নিয়ন্ত্রণ বজায় না রাখলে শারীরিক ও মানসিক যন্ত্রণা পেতে হতে পারে। পরীক্ষার জন্য করা শ্রম আজ ফল দেবে।

ধনু : আজ আপনার দক্ষতা কাজে লাগানোর চেষ্টা করুন। ভালোমত উপার্জন হলেও অতিরিক্ত খরচ আপনাকে সঞ্চয় করতে দেবেনা। ভ্রমণের সময় নিজের জিনিসের প্রতি নজর রাখুন। সহকর্মীদের থেকে কাজে বাধা পেতে পারেন।

মকর : আজ যেকোনো সমস্যাকে সাহসের সাথে মোকাবিলা করুন। সমস্ত বিপদ থেকে বেড়িয়ে আসতে পারবেন। কোনও সামাজিক অনুষ্ঠানে গিয়ে আপনার আমুদে মনোভাব সকলের দৃষ্টি আকর্ষণ করবে।

কুম্ভ : আজ ব্যবসায় কিছু জরুরি সিদ্ধান্ত নিতে হতে পারে। নিকট কারো কাছ থেকে অর্থ সাহায্য পাবেন। আপনার কাজ আজ ঊর্ধ্বতনদের দৃষ্টি আকর্ষন করবে। কাজ থেকে ফিরে পরিবারের সাথে সময় কাটান।

মীন : আজ আপনার সমস্ত কাজ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। জমিজমা সংক্রান্ত ব্যবসায় আজ লাভের পালা। বন্ধুদের পরামর্শে ব্যবসায় উন্নতি।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement