Ajker Rashifal, 28 April, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 28 April, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে

মেষঃ পারিবারিক জীবনে জীবনসঙ্গীর সঙ্গ লাভ করবেন। তবে পারিবারিক ব্যয়ের কারণে মানসিক অবসাদ থাকবে। আইনি মামলা চললে, তার শুনানি আপনার পক্ষে হবে। চাকরিতে কোনও সহকর্মীর কারণে অবসাদের শিকার হতে পারেন। তাই ভালোভাবে চিন্তাভাবনা করে নিজের কাজ পুরো করুন। ছাত্রছাত্রীদের শিক্ষায় আগত বাধা সন্ধ্যার মধ্যে দূর হবে।

বৃষঃ আজ সন্তানে ভবিষ্যতের সঙ্গে জড়িত কোনও সুসংবাদ পেতে পারেন। এই রাশির ব্য়বসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক প্রমাণিত হবে। সন্ধ্যা নাগাদ কোনও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আজ নিজের ভাইদের সহযোগিতা লাভ করবেন। আপনার মনে সামাজিক কাজ করার ইচ্ছা জাগবে। মায়ের তরফে লাভান্বিত হবেন। পরিবারে কোনও অতিথির আগমন হতে পারে।

মিথুনঃযারা  রাজনীতির সঙ্গে জড়িত, তাঁদের ভাগ্য বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে গোপন শত্রু আপনাকে সমস্যায় ফেলতে পারেন। তবে আপনারা সতর্কতার সঙ্গে তাঁদের মোকাবিলা করুন। কর্মকৌশলের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। আপনার আর্থিক পরিস্থিতি অবসাদপূর্ণ হয়ে পড়বে। নিজের সমস্ত ব্যয় নিয়ন্ত্রণ করুন। ভেবেচিন্তে অর্থ ব্যয় করবেন। মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। তবে নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন।

কর্কটঃ জাতকরা জীবনসঙ্গীর আবেগ ও প্রয়োজনীয়তার যত্ন নেবেন। এর ফলে সম্পর্ক মজবুত হবে। এ ছাড়াও প্রেম জীবন উন্নত হবে। আজ কোনও হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ায় মনে আনন্দ থাকবে। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের সহযোগিতা লাভ করবেন। অসম্পূর্ণ লক্ষ্য পূরণের সফল হবেন। বরিষ্ঠ ব্যক্তির সহযোগিতায় কাজ পূর্ণ হবে। সামাজিক সেবায় অর্থ ব্যয় হতে পারে।

সিংহ; জাতকরা মানসিক দিক দিয়ে চিন্তিত থাকবেন। বিরোধীদের কারণে কষ্ট হতে পারে। আপনার কাজ পূরণে বাধা সৃষ্টি করতে পারেন তাঁরা। আপনার পথ প্রদর্শনের ফলে সকলে লাভান্বিত হবেন। এর ফলে আপনাদের সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। সকলে আপনার সঙগে বন্ধুত্ব করার চেষ্টা করবে। ছাত্রদের পড়াশোনায় কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সন্ধ্যা নাগাদ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। ব্যবসায় লাভ দেখা দিতে পারে। এর ফলে আপনাদের মনে আত্মবিশ্বাস বাড়বে।

কন্যাঃ জাতকরা পরিবার ও অফিসের সমস্যা সনঙ্কুল পরিস্থিতি থেকে স্বস্তি পাবেন। ভালো ভাবে কাজ করতে পারবেন। প্রিয় মানুষের কাছ থেকে উপহার পেতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। সন্ধ্যা নাগাদ আনন্দে সময় কাটাবেন। ব্যবসায় আগত বাধা সমাপ্ত হবে। চাকরিজীবীদের পদোন্নতি সম্ভব। তবে নতুন শত্রু মাথাচাড়া দিতে পারে, তাই সতর্ক হন।

​তুলাঃ জাতকরা ভবিষ্যতের প্রতি অত্যধিক সজাগ হবেন। কারণ আপনার মন বিচলিত হবে। ব্যবসায়িক যাত্রা কঠিন হতে পারে। তবে ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন। সন্তানের বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হবে। অ্যারেঞ্জ ম্যারেজের প্রস্তাবে আলোচনা হতে পারে। কোনও সদস্যের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। আকস্মিক ধন লাভের যোগ রয়েছে। সন্ধ্যা নাগাদ মা-বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন।

​বৃশ্চিকঃ জাতকদের আজ অবসাদপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কারও সঙ্গে বিবাদ বাঁধতে পারে। রাজনীতির সঙ্গে জড়িত জাতকদের জন্য আজকের দিনটি ভালো। তাঁদের মান-সম্মান বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে সময় ব্যয় করে নিজের কর্মকৌশল উন্নত করুন। এর ফলে আপনার সমস্যা কমবে। সন্ধ্যা নাগাদ সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে সময় কাটাবেন

ধনুঃ জাতকরা বিবাদাস্পদ পরিস্থিতিতে জড়িয়ে থাকলে, সময় আপনার পক্ষে আসবে। নিজের বাণী দিয়ে সকলকে সন্তুষ্ট করবেন। পাশাপাশি ভবিষ্যতের জন্য কিছু সিদ্ধান্ত নেবেন। কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে, তা পূর্ণ করতে পারেন। শ্বশুরবাড়ির কোনও সদস্যের সঙ্গে বিবাদ বাধতে পারে। তবে এ ক্ষেত্রে জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন। পেটের সমস্যা আপনাকে চিন্তিত করে তুলবে।

মকর রাশির জাতকরা ভবিষ্যৎ পরিকল্পনা পূরণ করার জন্য কোনও বিশেষজ্ঞের সহযোগিতা গ্রহণ করবেন। ব্যবসায় বড়সড় লাভ পেতে পারেন। সন্ধ্যা নাগাদ মনে দুশ্চিন্তা থাকবে। মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিন। শ্বশুরবাড়ির তরফে সহযোগিতা লাভ করবেন। এর ফলে আপনার কাজ সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি উন্নত হবে। এক এক করে আপনার সমস্ত কাজ পূরণ হবে। সন্তান ব্যবসায় আপনার সাহায্য করবে।

কুম্ভ রাশির জাতকরা বাবার স্বাস্থ্যের যত্ন নেবেন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। মানসিক শান্তি লাভ করবেন এই রাশির জাতকরা। একসঙ্গে একাধিক কাজ হাতে আসায় অত্যধিক দৌড়ঝাপ করতে হবে। জীবনসঙ্গীর কাছ থেকে আর্থিক সহযোগিতা লাভ করতে পারেন। নতুন কাজ করার পরিকল্পনা তৈরি করতে পারেন।

মীন রাশির জাতকরা নতুন সুযোগের লাভ তুলে উন্নতি করবেন। সন্তানের বিবাহের আলোচনা হতে পারে। প্রেম জীবনে নতুন অধ্যায়ের সূচনা হবে। লগ্নির জন্য দিন ভালো। ঋণ মুক্ত হবেন। পাশাপাশি ধন কোষ বৃদ্ধি পাবে। অংশীদারীত্বের ব্যবসা করার ইচ্ছা থাকলে ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন। পরিবার ও চাকরির মধ্যে ভারসাম্য বজায় রেখে চলুন। তা না-হলে একটির জন্য অপর কাজ নষ্ট হতে পারে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement