Ajker Rashifal, 27 July 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 27 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : স্বাস্থের দিকে নজর দিন। কাউকে টাকা ধার দেওয়ার থাকলে, আজ তা ফেরত পেতে পারেন। আজ আপনার কাজ সকলের নজর কাড়বে। সহকর্মীদের থেকে প্রশংসা পাবেন। আপনার কাজে সকলে খুশি হবে।

বৃষ : দীর্ঘদিনের দুশ্চিন্তা আজ কেটে যাবে। কোনও ঝুঁকি নিয়ে বিনিয়োগ আজ লাভ দিতে পারে। সমাজ সেবার কাজ আজ নিজেকে নিয়জিত করবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান হোন।

মিথুন : আজ অফিসের কাজ তারাতাড়ি মিটিয়ে নিজের পছন্দের কাজে মন দিন। বাড়ির ছোটখাটো কাজে অনেক ব্যয় হয়ে আপনার আর্থিক সমস্যা বাড়িয়ে দেবে। সন্ধ্যায় বাড়িতে অনেক অতিথি আসতে পারে।

কর্কট : আজ কাউকে টাকা ধার দিতে হলে সমস্ত রকম লেখাপড়া করে, সব খতিয়ে দেখে টাকা ধার দিন। অন্যথ্যায় টাকা লোপাট হতে পারে। আপনার পরিবারের জন্য কোনও সুসংবাদ অপেক্ষা করছে।

সিংহ : আজ আপনি চনমনে থাকবেন সমস্ত কাজে। আত্মীয়দের সাথে কোনও ধর্মীয় স্থানে যাওয়া হতে পারে। প্রেমে প্রতারিত হতে পারেন। সঙ্গিনীর অলসতায় কাজে ব্যাঘাত ঘটতে পারে।

কন্যা : অলীক ভাবনায় সময় নষ্ট করবেননা। পরিবারের প্রয়োজন অনুযায়ী চলার চেষ্টা করুন। কোনও আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া যেতে পারে। পরিকল্পনা মাফিক কাজ করুন। স্ত্রীকে একান্তে সময় দিন।

তুলা: আপনার দানশীল মনোভাব আপনাকে অনেক দিক থেকে রক্ষা করবে আজ। বেশ কিছু আর্থিক সুবিধা পাবেন। সন্তানের কারনে গর্বিত হবেন। কর্মক্ষেত্রে আপনি নিয়ন্ত্রক হয়ে উঠবেন সমস্ত দিকে।

বৃশ্চিক : আপনার মেধা দিয়ে আপনি সমস্ত অক্ষমতাকে জয় করবেন। বাড়ির বিভিন্ন প্রয়োজনে প্রচুর ব্যয় হবে। আপনার সহকর্মীরা আজ হতাশাগ্রস্থ হতে পারেন। তাদের মনের জোর দিন।

ধনু : শরীর ও মনের সুস্থতার জন্য ধ্যান ও যোগের প্রয়োজন আছে। জমি সংক্রান্ত প্রকল্পগুলি থেকে আজ লাভবান হবেন। পরিবারের মানুষদের সাথে সময় কাটান। মেজাজ ভালো থাকবে। অকারণ কাজে সময় নষ্ট হতে পারে।

মকর : আর্থিক কারনে আজ উদ্বেগ বাড়বে। শরীর ভালো থাকবে। স্ত্রীয়ের সাথে আজ ভালো বোঝাপড়ায় পরিবারের সব কাজ ভালো ভাবে হয়ে যাবে। অফিসে সকলের প্রশংসা পাবেন। নিজেকে সময় দিন।

কুম্ভ : আজকের দিনটা বিনোদন, খেলাধূলার মধ্যে দিয়ে কাটবে। পরিবারের মানুষদের সাথে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ঘনিষ্ঠ বন্ধুরাও সাথি হতে পারে। সকলের সাথে ভালো সময় কাটিয়ে মন তরতাজা হবে।

মীন : আপনার আত্মবিশ্বাস আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যদিও আর্থিক দিক অনুকূল নয়। তাই সব দিক ভেবে খরচ করুন। আজ সমাজসেবায় কিছু সময় কাটবে। অপ্রত্যাশিত কোনও উৎস থেকে সাহায্য আসবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement