Ajker Rashifal, 27 January, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 27 January 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ চালু থাকা কাজ আটকে যেতে পারে। আইনি সমস্যায় জড়িয়ে পড়াও অসম্ভব নয়। তাই নিজেকে কথাবার্তায় সংযত রাখুন। না হলে অপমানিত হতে পারেন।খেলাধুলো এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন। আধ্যাত্মিক চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখুন। শান্তি পাবেন।

বৃষ : পরিবারের সমর্থনে সমস্যা থেকে মুক্তি। স্ত্রীয়ের সাথে মতানৈক্য আজ বড় আকার ধারন করতে পারে। তাই সাবধান থাকুন। ব্যবসায়িক অংশীদারের বিরোধিতার কারণে কাজ আটকে থাকতে পারে। অভদ্রতার জন্য অপদস্থ হতে পারেন।

মিথুন : ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসবে। আজ আপনার পরিশ্রমের সুফল পাবেন। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। বন্ধুদের থেকেও সহায়তা পাবেন। সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে সম্মান বাড়বে। উচ্চ আধিকারিকদের সাথে আপনার সম্পর্ক নিবিড় হবে।

কর্কট : অদরকারি খরচ কমিয়ে ফেলতে হবে। রোগে ভোগান্তি বাড়তে পারে। তাতে সামাজিক কাজে ব্যাঘাত ঘটবে। কিছু আকস্মিক সুবিধা পেতে পারেন। যা আপনাকে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী করে তুলবে। সন্ধ্যার পর গান-বাজনা করে কাটবে।

সিংহ : আর্থিক অবস্থার উন্নতি হবে। মনে শান্তি থাকবে। আজ মানসিক অশান্তি, উদ্বেগ আপনাকে অস্থির রাখবে। বাবা মায়ের আশীর্বাদ দিনের শেষে স্বস্তি আনবে। আজ শ্বশুরবাড়ির ক্ষোভ আপনার মধুর ব্যবহার দিয়ে প্রশমিত করুন। চোখের সমস্যার উন্নতি হবে।

কন্যা : আজ আপনার মন বিরক্ত থাকবে। ব্যবসায় বৃদ্ধির প্রচেষ্টা কাজে দেবে। ধৈর্য এবং প্রতিভা দিয়ে শত্রুপক্ষকে জয় করতে পারবেন। বিতর্কের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা। অভিভাবকের সহায়তায় আর্থিক সমস্যা মিটবে। পরিবারের সাথে আনন্দ উপভোগ করবেন। সন্ধ্যার পর ভ্রমণ উপকারে আসতে পারে।

তুলা: অভিভাবকের সহায়তায় আর্থিক সমস্যা মিটবে। সন্তানের সাথে বহুদিনের বিবাদের অবসান হবে। বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ বাড়বে। রাতে পরিবার এবং প্রিয়জনদের সাথে হাসি ঠাট্টা আনন্দে কাটবে।টাকা-পয়সার লেনদেনে সাবধান থাকুন। যানবাহনের ব্যবহারেও সাবধান হোন।

বৃশ্চিক : শ্বশুরবাড়ি থেকে উপকার পেতে পারেন। আজ আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। বিবাহিত জীবন সুখী হবে। অর্থ ও খ্যাতি বৃদ্ধি পাবে। আপনার নিজের উপর নিয়ন্ত্রণ বজায় না রাখলে শারীরিক ও মানসিক যন্ত্রণা পেতে হতে পারে।

ধনু : আজ ব্যবসায়ের সাফল্য পাবেন। আপনার খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ না রাখলে সমস্যা দেখা দিতে পারে। সরকারের সমর্থন পাবেন। সুনাম বৃদ্ধি পাবে। অবিচ্ছেদ্য বন্ধুর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। ব্যবসা নিয়ে চিন্তা করবেন না।

মকর : বাবা মায়ের কথার গুরুত্ব দিন। আজ ব্যবসায়ের পরিকল্পনা জোরদার হবে। স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। কর্মক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন। বিনোদনের সুযোগ পাবেন। বিরোধীরা পরাজিত হবে। আপনার খাওয়া নিয়ন্ত্রণ করুন। যে কোনও প্রকার বিতর্ক এড়িয়ে চলুন।

কুম্ভ : কোনও সাধু ব্যক্তির থেকে অধ্যাত্মিক পরামর্শ পাবেন। কর্মক্ষেত্রে আজ আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে। রাজনৈতিক সমর্থন পাবেন। স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না। কথাবার্তায় সংযম রাখলে সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে। পরিবারের সাথে সন্ধ্যা আনন্দে কাটবে।

মীন : বাড়ির কাজে দরকারি জিনিস কেনা হতে পারে। অধস্তন কর্মচারী বা আত্মীয়ের কারণে মানসিক চাপ বাড়তে পারে। টাকা-পয়সার লেনদেনে সাবধান থাকুন। যানবাহনের ব্যবহারেও সাবধান হোন।দীর্ঘদিনের সঞ্চয় আজ কাজে আসবে। শ্বশুরবাড়ি থেকে উপকার পেতে পারেন।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement