Ajker Rashifal, 26 October 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 26 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ পুরানো ধার মিটিয়ে দিতে পারবেন। ভালো কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে। সন্তানেরা অবাধ্য হওয়ায় মানসিক ভাবে উদ্বেগে থাকবেন। ভালবাসার সঙ্গীর সাথে আপনার ভালো সময় কাটবে। গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিন।

বৃষ : আপনার রসিক মনোভাব সকলকে খুশি করবে। অকারণ অর্থ ব্যয় রোধ করার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। স্ত্রীয়ের সাথে ভালো বোঝাপড়া থাকবে। পরিবারের শান্তি বজায় থাকবে। কৌশল করে খারাপ পরিস্থতি সামলান।

মিথুন : আগেকার ধার বাকি মিটিয়ে দেওয়া দরকার। নতুন প্রযুক্তির সাথে অভ্যস্ত হতে চেষ্টা করুন। পরিবারের সকলের মন বোঝার চেষ্টা করুন। তাঁদের প্রয়োজনগুলিকে গুরুত্ব দিন। এতেই পরিবারে শান্তি থাকবে। মন ভালো কওটা কোনও বই পড়ুন।

কর্কট : সকলে আপনাকে অকারণ দোষারোপ করায় মানসিক চাপে থাকবেন। নিয়মিত শরীরচর্চা দরকার। অর্থ সঞ্চয়ের দিকেও নজর দেওয়া দরকার। কাজের মধ্যে থেকে সময় বাঁচিয়ে স্ত্রীয়ের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।

সিংহ : চারিদিকে বিভিন্ন ঘটনার উত্তেজনা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করবে। মামার বাড়ির থেকে আজ আর্থিক সাহায্য পেতে পারেন। ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। অকারণ কাজে সময় নষ্ট করবেন না।

কন্যা : আজ আপনার মন উৎফুল্ল থাকবে। কিছু বাড়তি উপার্জন হতে পারে। থাকার জায়গা বদলানোর কথা ভাবতে পারেন। কোনও বিষয়ে হটকারী কোনও সিদ্ধান্ত নিতে যাবেন না। অবসর সময়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতে পারেন।

তুলা : আজ অনেকেই আপনার থেকে অনেক কিছু দাবি করতে পারে। নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কাউকে সাহায্য করার চেষ্টা করবেন না। এর ফলে নিজে সমস্যায় পড়তে পারেন। অফিসের কাজ মিটিয়ে পরিবারের সাথে সময় কাটানোর চেষ্টা করুন।

বৃশ্চিক : মানসিক চাপ থেকে মুক্তি পেতে মাদকের প্রতি আসক্ত হতে পড়বেন না। কোনও সামাজিক অনুষ্ঠানে গিয়ে কিছু প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার আলাপ হতে পারে। নিজের কাজের ধরনে আধুনিকতা আনার চেষ্টা করুন।

ধনু : মনের মধ্যেকার সমস্ত খারাপ চিন্তাকে দূরে সরিয়ে ফেলুন। কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন। অকারণ খরচ করবেন না। এর ফলে অর্থসঙ্কট দেখা দিতে পারে। ঘরোয়া কিছু ঘটনা আপনাকে উত্তেজিত করবে। কিছু দানধ্যান করতে পারেন।

মকর : খেলাধুলা এবং বাইরের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। এর ফলে আপনার শক্তি বাড়বে। শরীর ভালো থাকবে। প্রকৃত প্রেমের অভাবে আজ আপনি হতাশ বোধ করবেন। চারিদিকে বিরোধিতা থাকলেও আপনাকে মাথা ঠাণ্ডা রাখতে হবে।

কুম্ভ : পরিবার অথবা কাজের জায়গায় জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে তাতে ঘাবড়ে যাবেন না। জীবনে উত্থান পতন আসবেই। পুরানো কিছু বিনিয়োগ থেকে আর্থিক লাভ হতে পারে। সন্ধ্যার পরের সময় বিনোদন এবং আমোদপ্রমোদে কাটবে।

মীন : নিজের সমস্ত গুনগুলিকে বিকষিত করার চেষ্টা করুন। আপনার জীবনের সমস্যাগুলি নিয়ে পরিবারের সকলের সাথে আলোচনা করুন। সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। আপনার দৃঢ় সিদ্ধান্ত আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement