Ajker Rashifal, 26 May 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 26 May 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ আপনার মেজাজ কিছুটা খিটখিটে থাকবে। বেহিসেবি মানুষদের এড়িয়ে চলুন আজ। কারও সাথে প্রকাশ্য বাদানুবাদে আসবেন না। আজ অকারণ কথাবার্তায় সময় নষ্ট হতে পারে। তাই সচেতন হোন।

বৃষ : আজ কোনও নতুন চুক্তি থেকে বিপুল অর্থলাভের সম্ভাবনা রয়েছে। পরিবার এবং বন্ধুদের সহযোগিতায় কাজে নতুন উদ্যম পাবেন। কর্মক্ষেত্রে পদন্নোতি হতে পারে। সামাজিক কাজের মধ্যে দিয়ে মনে শান্তি আসবে। ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে।

মিথুন : আজকের দিন শুরু করুন যোগাভ্যাস দিয়ে। আর্থিক সমৃদ্ধি আপনাকে খুশি করবে। নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। অনেক ব্যস্ততার পর আজ নিজের জন্য একটু সময় পাবেন। দাম্পত্যসুখ।

কর্কট : আজকে যে সমস্ত বিনিয়োগ করবেন সেগুলির ব্যাপারে খুঁটিনাটি খোঁজ নিন। সন্তানদের জন্য আজ অনেক বেশি খরচ হয়ে যেতে পারে। বন্ধুদের সাথে সময় কাটিয়ে আজ একটু হালকা বোধ করবেন। মনোবল বাড়বে।

সিংহ : আজ আপনার স্বপ্ন সত্যি হবে। তবে এর জন্য উত্তেজিত হবেন না। পুরানো বিনিয়োগগুলি আজ লাভ দেবে। আত্মীয়দের থেকে উপহার পেতে পারেন। প্রেমের সম্পর্ক দৃঢ় হবে। খারাপ পরিস্থিতি দেখে পালিয়ে যাবেন না। সমাধানের চেষ্টা করুন।

কন্যা : আজ আপনার আত্মবিশ্বাস খুব বেশি থাকবে। বিদেশে ব্যবসা করা মানুষেরা আজ প্রচুর লাভ করবেন। আজ কাজের ক্লান্তি কমাতে একদিনের ছুটি নিতে পারেন। কোনও আত্মীয়ের কারণে দাম্পত্য সমস্যা হতে পারে। কোনও জরুরি নিমন্ত্রণ পেতে পারেন।

তুলা: আজ যে কোনও রকম উত্তেজনা আপনার পক্ষে সুখকর নয়। আর্থিক লেনদেনের ব্যাপারে সাবধান থাকুন। কর্মক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হবে। বিতর্ক এড়িয়ে চলুন। সন্ধ্যায় স্ত্রীর সাথে প্রেমময় সময় কাটবে।

বৃশ্চিক : আজ সঠিক সিদ্ধান্ত গ্রহণে পুরানো সমস্যা মিটে যাবে। জুয়ায় অর্থ বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা। আজ বাচ্চাদের সমস্যা মেটাতে কিছু সময় যাবে। নতুন সম্পর্কে যাওয়ার আগে সব দিক ভালো করে বিবেচনা করুন। কিছুটা অবসর সময় পাবেন।

ধনু : আজ শরীরের ব্যাপারে যত্নবান হোন। উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। পরিবারের সুখের জন্য কঠোর পরিশ্রম করা উচিত আপনার। আজ প্রেমের পক্ষে আদর্শ দিন। সঙ্গীর সাথে স্মরণীয় কিছু সময় কাটবে। মনে শান্তি থাকবে।

মকর : আজ অনেক দিন ধরে অপেক্ষায় থাকা কোনও কাজ সম্পূর্ণ হবে। সঙ্গীর অসুস্থতার কারণে অনেক খরচ হতে পারে। হটকারিতা এড়িয়ে চলুন। সন্তানদের সাথে কিছুটা সময় কাটবে আজ। কোনও ধর্মীয় স্থানে গিয়ে সময় কাটিয়ে শান্তি পাবেন।

কুম্ভ : আজ বন্ধুদের থেকে ব্যবসায়ে উন্নতির ব্যাপারে পরামর্শ পাবেন, যা লাভজনক হবে। আজ কর্মক্ষেত্রে শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হবেন। ব্যবসায়িক ভ্রমণ উপযোগী হবে। সন্ধ্যার পর সন্তানদের সাথে আনন্দে সময় কাটবে।

মীন : আজ কোনও সাধুর সংস্পর্শে এসে মনে শান্তি পাবেন। অপচয় বন্ধ হবে। প্রেমের সম্পর্কে জটিলতা আসতে পারে। ঠান্ডা মাথায় তার সমাধান করুন। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের প্রশংসা পাবেন। পরিবারের সাথে মনোরম সন্ধ্যা কাটবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement