Ajker Rashifal, 26 March 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 26 March 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ:বুধ আপনার যোগাযোগের রাস্তা তৈরি করেছে। এ ক্ষেত্রে অর্থ উপার্জন হওয়ার সম্ভবনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যত সমৃদ্ধির পরিকল্পনার সময় এসে গিয়েছে। লোভ বৃদ্ধি পাওয়ার জন্য অপমানিত হওয়ার সম্ভাবনা। আজ পরিবারে কারও ব্যবহার আপনার ক্ষোভ সৃষ্টি করতে পারে। আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না।
বৃষ:অন্যান্য গ্রহের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভাল না থাকায় বিভ্রান্তি দেখা দিতে পারে। এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন। প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে।
মিথুন:আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল হবে। আপনার গুরুত্ব বাড়বে। আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে।
কর্কট:অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। এবার সেসব ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করুন। আসলে আপনি আপনার শুরুর সময়টা ভুলতে ভয় পাচ্ছেন। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে।
সিংহ:সময়টা খারাপ যাচ্ছে কিছুদিন, তবে সময়ের পরিবর্তন হবে এবার। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে। বাড়িতে কোনও বিবাদের কারণে মানসিক ক্ষোভ বৃদ্ধি। ভাল কাজ করে আজ সুনাম পেতে পারেন। নতুন কোনও বন্ধু পেতে পারেন। ব্যবসার দিকে কাজের চাপ বৃদ্ধি। প্রেমের জন্য কোনও অশান্তি বৃদ্ধি। অসৎ লোক থেকে সাবধান।
কন্যা:আবারও পুরনো ছন্দে ফেরার সময় এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। চন্দ্র আপনার সেরার সেরাটি দিতে সাহয্য করবে, পাশাপাশি কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। তার সঙ্গে যোগাযোগ হলেই আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে।
তুলা:নতুন করে সবটা শুরু করার এটাই সুবর্ণ সুযোগ, এবং সামাজিক যত অবহেলা আপনার রয়েছে তাও কেটে যেতে পারে। তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে।
বৃশ্চিক:একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে।
ধনু:পূর্বের চিন্তাগুলি সামনে আনতে সমস্ত বিকল্প পথ খুলে রাখুন। আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা না করাই ভাল। এ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যায় হতে পারে। চাকরির স্থানে কাজের কষ্ট বৃদ্ধি। পিতার শরীর নিয়ে চিন্তা ও খরচ।
মকর:অদ্ভুত নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। আপনার বিরোধিতা করবে অনেকেই। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই, বুদ্ধিমত্তার সঙ্গে লড়তে হবে, ফলস্বরূপ আপনার অবস্থান আরও দৃঢ় হবে এ ক্ষেত্রে।
কুম্ভ:পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। ব্যবসায় সম্মান ও লাভ বাড়তে পারে। পেটের কোনও সমস্যার জন্য আজ কাজের ক্ষতি হতে পারে।
মীন:কাছের মানুষজনের সঙ্গে আলোচনায় মানসিক সমস্যাগুলোর সমাধান হবে। মানসিক শান্তি পাবেন পুরনো সমস্যার থেকে। দিন ভাল কাটবে সব মিলিয়ে। কোনও বাজে খবর বাড়িতে আসার সম্ভাবনা। আজ রাগের মাত্রা বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ভাল ফল পাবেন না।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)