Ajker Rashifal, 25 November 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 25 November 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : পরিবারে কোনও শুভ অনুষ্ঠান করার পক্ষে আজ ভালো দিন। কোনও সামাজিক অনুষ্ঠান আপনার গন্তব্য হতে পারে। বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। সহকর্মীদের সমর্থন পাবেন।
বৃষ : বিপদে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এতে আত্মিক আনন্দ উপলব্ধি করবেন। সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। আপনার রসিক মনোভাব সকলের নজর কাড়বে।
মিথুন : সম্পত্তি সংক্রান্ত ব্যবসা থেকে আজ প্রচুর লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতবিরোধ হটে পারে। নিজেকে সংযত রাখুন। রসিক বন্ধু এবং আত্মীয়দের সাথে আড্ডা মেজাজ খুশি রাখবে।
কর্কট : কোনও দামি জিনিস আজ চুরি হটে পারে। তাই সবদিকে সতর্ক নজর রাখুন। রসিক আত্মীয়দের সাথে সন্ধ্যার আড্ডা মেজাজ খুশি রাখবে। আপনার অকারণ রাগ পরিস্থিতি জটিল করে তুলতে পারে।
সিংহ : যেকোনো কাজ সহজে হাসিল হবে। ফলে অবসর সময়য় নিজের মত করে কাটাতে পারবেন। নতুন কোনও সেমিনার বা প্রদর্শনীতে যোগ দিয়ে অনেক নতুন বিষয়ের সাথে পরিচিত হবেন।
কন্যা : টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করবেন না। অকারণ চিন্তা আপনাকে খিটখিটে করে তুলবে। প্রিয়জনের সাথে সময়য় কাটাতে আজ আনন্দ পাবেন। কর্মক্ষমতা বেড়ে যাবওয়ায় সমস্ত কাজ সহজে হয়ে যাবে।
তুলা : বাচ্চারা আপনাকে বিরক্ত করবে। কিন্তু নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। বিনিয়োগ থেকে ক্ষতি হটে পারে আজ। নতুন প্রেম আপনাকে খুশির স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে। পরিবারের সকলকে সময় দিন।
বৃশ্চিক : খেলাধুলো এবং শরীরচর্চায় কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে মন ভালো থাকবে। ভালোবাসার মানুষকে গুরুত্ব দিন। অবহেলার জন্য পরে পস্তাতে হতে পারে। পুরানো বন্ধুদের সাতেহ আড্ডা দেওয়া হটে পারে।
ধনু : সন্তানদের জন্য আজ আপনার অতিরিক্ত কিছু উপার্জন হতে পারে। এর ফলে আপনি সন্তানের প্রতি খুশি হবেন এবং গর্বিত বোধ করবেন। যে কোনও রকমের ব্যবসা ভালো চলবে। স্ত্রীয়ের সাথে প্রেমময় সময় কাটবে।
মকর : দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পাবেন। সন্দেহজনক কোনও ক্ষেত্রে বিনিয়োগ করবে না। কঠোর পরশ্রম থেকে ভালো ফল পাবেন। আজ সন কিছুর থেকে দূরে কোনও ধর্মীয় স্থানে গিয়ে শান্তিতে সময় কাটান।
কুম্ভ : ঘরের কাজ করার সময় সাবধান থাকুন। বন্ধু এবং পরিবারকে নিয়ে কোথাও পিকনিকে যেতে পারেন। সেখানে হই হই করে আনন্দে কাটবে। অনেক ভুল বোঝাবুঝি আজ মিটে যাবে। প্রেমের ব্যপারে নিজেকে ছোট করবেন না।
মীন : খেলাধুলো আজ আপনাকে শারীরিক এবং মানসিক ভাবে চাঙ্গা রাখবে। শিশুদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। কারোর উপর প্রভাব খাটানোর চেষ্টা করবেন না। অপ্রত্যাশিত কোনও ভল খবর পেতে পারেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)