Ajker Rashifal, 25 March 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Photo Credit: File Photo

Ajker Rashifal, 25 March 2023: Bengali Rashifal_know-your-daily-rashifal-25 March -2023-prediction-of-all-the-12-zodiac-signs

Horoscope Today, 25 March 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ:ব্যবসার ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন ব্যবসায় পা বাড়ানো উচিত। রাস্তায় বিপদের আশঙ্কা রয়েছে। বাড়িতে নতুন অতিথির আগমন। দিনের শেষের দিকে ব্যবসায় ভাল ফল পাবেন। কাজের জন্য বিদেশে যেতে হতে পারে। ভাল সময় আসছে।

বৃষ:প্রেমের ব্যাপারে তৃতীয় কাউকে নিয়ে অশান্তি। আয় ও ব্যয়ে সমতা রক্ষা করতে পারবেন না। রাজনীতিতে পদার্পণ করতে পারেন আজ।বন্ধুর বেশে শত্রুর জন্য সংসারে সবার সঙ্গে বিবাদ হতে পারে। সন্তানের মতিগতি নিয়ে স্বামী-স্ত্রী আলোচনা।

মিথুন:অর্থ নিয়ে সমস্যার জন্য ব্যবসায় ক্ষতি। বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন করতে পারবেন। চেষ্টায় সাফল্য মিলতে পারে। স্ত্রীর জন্য সংসারে বিবাদের মীমাংসা হবে। ফাটকা ব্যবসায় লাভ হবে, কিন্তু খুব সাবধান থাকতে হবে।

কর্কট:দিনের মধ্যভাগে অতিরিক্ত কাজের চাপের জন্য শরীর নিয়ে কষ্ট। কোথাও বেড়াতে যাওয়া নিয়ে চিন্তা। সন্তানের পড়াশোনার জন্য আনন্দ বাড়তে পারে। স্ত্রীর জন্য ভাল খবর পাবেন।জমি ক্রয়বিক্রয়ের জন্য কিছু সময় ব্যস্ত হতে হবে। পেটের সমস্যার জন্য অফিসে সমস্যা।

সিংহ:অর্থ ভাগ্য মধ্যম থাকবে।খারাপ লোকের সঙ্গে থাকার জন্য ক্ষতি হতে পারে। কাজের জায়গায় জটিলতা কেটে যাবে। শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে। পেটের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়তি উপার্জন কবার আগে বার বার চিন্তা করুন।

কন্যা:চেষ্টায় সাফল্য আসতে পারে। পায়ের সমস্যা বাড়তে পারে। শিল্পীদের জন্য ভাল সময় আসছে। অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। বিবাহিত জীবনে ভাল-মন্দ মিশিয়ে চলতে পারে। রাস্তাঘাটে চলার সমায় সাবধান থাকুন।

তুলা:বিনিয়োগ বেশি করা ভাল হবে না। প্রতিযোগিতামূলক কাজে বাধা আসতে পারে। মায়ের জন্য চিন্তা ও খরচ বাড়বে। পড়াশোনার ফল ভাল হবে।কাজের যোগাযোগ হওয়ায় আনন্দ। কর্মস্থানে নতুন কারও সঙ্গে পরিচয় হতে পারে।

বৃশ্চিক:দিনের শেষের দিকে কিছু পরিবর্তন আসতে পারে। স্ত্রীর উপর অভিমান বাড়বে।গলা ব্যথা নিয়ে কষ্ট বাড়বে। পরিবারে কোনও সমস্যা গুরুজনের দ্বারা মিটে যেতে পারে। ব্যবসার জন্য চিন্তা বাড়তে পারে। প্রেমে কষ্ট পেতে পারে। দূরের কারও শোকের খবর আসতে পারে।

ধনু:চাকরির জন্য নতুন কোনও খবর আসতে পারে। কর্মচারীর দ্বারা উপকার পেতে পারেন। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। ধার করতে হতে পারে আজ। সন্তানের বিবাহের ব্যাপারে চিন্তা। নিজের অধিকারের জন্য সজাগ হতে হবে। খেলাধূলায় খুব ভাল ফলের আশা করা যায়।

মকর:শরীরের জন্য বড় খরচ হতে পারে। সন্তান নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। শরীরের পরিশ্রম বৃদ্ধি পাবে। মাথা গরমের জন্য কাজের ক্ষতি হতে পারে। প্রেমে বাধা মানসিক অবসাদ ডেকে আনতে পারে। কর্মস্থানেও বাধা থাকতে পারে।শরীর খারাপ হতে পারে।

কুম্ভ:ব্যস্ততার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। স্ত্রীর জন্য খরচ বাড়বে। দুপুরের পরে কাজের উদ্বেগ বাড়তে পারে।কোনও আত্মীয় বাড়িতে আসায় উপকার পেতে পারেন। ধর্মস্থানে কিছু অর্থ দান। শেয়ার বাজারে লগ্নি না করাই ভাল হবে।

মীন:কর্মস্থানে বহু পুরনো সমস্যা মিটে যাবে। ব্যবসায় খুব ভাল ফল পাবেন। তবে দিনের শেষের দিকে খরচ বাড়বে। সংসারে সমস্যা মেটাতে গিয়ে নাজেহাল হতে হবে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement