Ajker Rashifal, 25 July 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 25 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ :কাজের জায়গায় চাপ থাকবে। ঘরে মতভেদ থাকবে। মন দিয়ে কাজ করুন। আজকে ভাল অর্থ উপার্জন করবেন। খরচ বৃদ্ধির প্রবণতা বাড়বে। কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। শক্তি বজায় রাখতে হবে। সঙ্গ বিচ্যুতির ফলে আজ অনেক বদল আসবে। কর্মক্ষেত্রে আকর্ষণীয় কিছু ঘটবে।

বৃষ :অবসরের আনন্দ উপভোগ করুন। অতীতে যে ব্যয় করেছেন সেটা কম করুন। বর্তমান সময়ে নিজেকে আরও সক্রিয় রাখুন। অর্থের প্রয়োজন হবে। নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন বুঝে কাজ করুন। উর্ধ্বতনের সঙ্গে আপস করবেন না। বন্ধুদের সঙ্গে সময় কাটান ভাল হবে।

মিথুন :আপনার স্বাস্থ্য ভাল থাকবে। নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। সতর্কতার সঙ্গে সবকিছু সামলান। নিজের দায়িত্ব বহাল রাখার চেষ্টা করবে। নতুন পরিকল্পনাকে সুযোগ দিলে সেটি সার্থক হবে। সুখ এবং স্বাচ্ছন্দ্য থাকবে। যার জন্য কাজ করছেন তাকে রাগাবেন না। দীর্ঘসময়ের কাজ শেষ হবে।

কর্কট :হতাশা থাকবে। মনের অগ্রগতি দরকার। নিজের উপলব্ধি নিজেকেই করতে হবে। চিন্তাশক্তি উন্নত করতে হবে। প্রতিযোগিতা থাকবে। উজ্জ্বল দিকে তাকান। বিবেচনায় বদল আনুন। আর্থিক বোঝা থাকবে। আজ প্রেমের নতুন অভ্যুত্থান হবে।

সিংহ :স্বাস্থ্য ভাল থাকবে। আর্থিক লেনদেনের জন্য ভাল দিন। সামাজিক উপস্থিতিতে আজ ভাল কিছু ঘটবে। প্রভাবশালী ব্যক্তিদের থেকে আজ ভাল সুযোগ আসবে। একতরফা মোহ সর্বনাশ ডেকে আনবে। কর্মক্ষেত্রে উন্নতি আসবে, শুধু ভাবনা চিন্তা উন্নত করুন। প্রেমিকার সঙ্গে মতবিরোধ ঘটবে। ধৈর্য হারাবেন না।

কন্যা :আত্ম বিকাশের পথ জানতে হবে। নিজের শক্তি দিয়ে সবকিছু হাসিল করুন। শ্রেষ্ঠ ভাবে নিজের মনের কথা শুনতে হবে। পারিবারিক ঝামেলা থেকে মুক্তি পাবেন। পরিবারের নতুন সদস্যের কারণে আজ মুশকিলে পড়বেন। অংশীদারিত্বে দায়বদ্ধ হতে হবে। অন্তরের অনুভূতি অনুযায়ী কাজ করুন।

তুলা :আধ্যাত্মিক দিকে বেশি ঝুঁকবেন না। অপ্রত্যাশিত লাভ আসবে। আর্থিক ঝুঁকি থাকবে। ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। অন্যের উপদেশ শুনুন তবে কাজে লাগাবার আগে সাবধান। কর্মক্ষেত্রে চমৎকার দিন। খালি সময়ে কাজ করবেন না। আবারও প্রেমে পড়তে পারেন।

বৃশ্চিক :উত্তেজনা থেকে মুক্তি পাবেন। পরিবারের সকলের সাহায্য নিয়েই এগোতে হবে। অনুভূতি চেপে রাখবেন না। রক্ষনশীল বিনিয়োগ থেকে লাভ আসবে। অর্থ উপার্জন করতে হবে। স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। কর্মক্ষেত্রে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। রুক্ষ আচরণ করবেন না, সতর্ক থাকুন।

ধনু :অপ্রত্যাশিত কিছু ঘটবে। ক্লান্তি থাকবে। নিজেকে উন্মত্ত রাখবেন না। মনকে শান্ত রাখুন। বাচ্চাদের খুশি রাখুন। আর্থিক সুবিধা থাকবে। অন্যের জন্য গর্ব হবে। প্রেমের জীবনে আজ নানা কিছু ঘটবে। অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায় ভাল ফল আসবে। ভবিষ্যতে লাভ হতে পারে।

মকর :শরীর নিয়ে চাপ থাকবে। পরিবারের প্রয়োজনীয়তা বুঝুন। স্ত্রীর মূল্যবান সময় বুঝুন। আর্থিক পরিস্থিতি খারাপ হবে। আত্মীয়ের কাছে সাবধান। সাহসিকতা থাকবে। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে অন্যকে সময় দিন। ব্যবসায় ক্ষতি হতে পারে। অযথা ঝামেলা থেকে মুক্তি পাবেন।

কুম্ভ :সব বিতর্ক এড়িয়ে চলুন। শরীরের প্রতি নজর দিন। আর্থিক জীবনে সমৃদ্ধি আসবে। ঋণ থেকে মুক্তি পাবেন। সামাজিক ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন। উদ্যম হারাবেন না। ব্যর্থতা থাকবে। আলাপচারিতা ভাল ধারণা এনে দেবে। সকলের থেকে পরামর্শ নিন। স্ত্রীর চাহিদা বুঝে কাজ করুন।

মীন :সাফল্য হাতের নাগালে আসবে। জমির বিনিয়োগ থেকে লাভ আসবে। ভাল ক্রেতার কাছে আজকে ব্যবসা নিয়ে যেতে পারেন। ভাল পরিমাণ অর্থ অর্জন করুন। মনোযোগ দিয়ে কাজ করুন। কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে ভাল খবর আসতে পারে। বাবা মায়ের উচ্চাকাঙ্ক্ষা পূর্ন করুন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement