Ajker Rashifal, 24 October 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 24 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : নিজেকে অকারণে দোষারোপ করবেননা। এর ফলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে। অতিরিক্ত খরচ আপনার মনে দুশ্চিন্তা বাড়াবে। কোনও বন্ধুকে সাহায্য করতে হতে পারে। স্ত্রীয়ের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন।

বৃষ : ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহারের জন্য পরিবারের মানুষ আপনার উপর ক্ষুণ্ণ হবেন। আপনার বেপরোয়া জীবন যাপন পরিবারের সকলের দুশ্চিন্তার কারণ হবে। অতিরিক্ত খরচ এড়িয়ে সঞ্চয়ের পরিকল্পনা করুন।

মিথুন : শরীরচর্চা করে শরীরকে সুস্থ রাখুন। পরিবারের নানা ঘটনা নিয়ে উত্তেজিত থাকবেন। ব্যস্ত রুটিনের মধ্যে থেকেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। কিছুটা সময় সৃজনশীল কাজে কাটান। শরীরচর্চা করে শরীরকে সুস্থ রাখুন।

কর্কট : আজ বিভিন্ন রকম মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হবে। আর্থিক লাভের সম্ভাবনা বেশি। আপনার আধত্ম্যিক শক্তি পরিবারে শান্তি ফিরিয়ে আনবে। যেকোনো ব্যাপারে পরিকল্পনা করার সময় স্ত্রীয়ের পরামর্শ নিন।

সিংহ : আজ দিনটি ব্যস্ততার মধ্যে কাটবে। ব্যবসার দিকে বিশেষ নজর দিন। আজ বিকেলের মধ্য ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসার কাজ সুসংহত করে নিতে হবে। পরে সময় নাও পেতে পারেন।

কন্যা : আজ আপনার দ্রুত সিদ্ধান্তের কারণে বহুদিনের সমস্যার সমাধান হবে। আপনার অধৈর্যর কারণে কাছের মানুষের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। কোনও সাহিত্য পত্রিকা বা বই পড়ে আনন্দ পাবেন।

তুলা: সন্তানরা আপনার অবাধ্য হতে পারে। তবে এজন্য রাগ করা ঠিক নয়। আপনার রাগের কারণে সকলের ক্ষতি হতে পারে। আপনার পছন্দের কাজ করুন আজ। ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।

বৃশ্চিক : সামাজিকতার ভয় ঝেড়ে ফেলে আপনার কর্তব্য করে যান। নিজের রাগ দমন করুন। নতুন রোজগারের প্রচেষ্টা আজ সফল হতে পারে। ব্যাবসার কারণে ভ্রমণ লাভজনক হবে। আপনার যোগাযোগ বাড়বে।

ধনু : দীর্ঘদিনের দুশ্চিন্তা আজ কেটে যাবে। কোনও ঝুঁকি নিয়ে বিনিয়োগ আজ লাভ দিতে পারে। সমাজ সেবার কাজ আজ নিজেকে নিয়জিত করবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান হোন।

মকর : আজ সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। বন্ধুদের সহায়তায় ব্যবসায়িক লাভ। আপনার কাজ আজ প্রশংসা পেতে পারে। জরুরি কাজ গুলো আটকে থাকতে পারে। নতুন উদ্যম নিয়ে সমস্ত কাজ শুরু করুন।

কুম্ভ : বাড়িতে অশান্তি আপনাকে মানসিক উদ্বেগে রাখবে। শরীরচর্চা করুন মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। পরিবারের মানুষদের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করুন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন।

মীন : আজ কাউকে টাকা ধার দিতে হলে সমস্ত রকম লেখাপড়া করে, সব খতিয়ে দেখে টাকা ধার দিন। অন্যথ্যায় টাকা লোপাট হতে পারে। আপনার পরিবারের জন্য কোনও সুসংবাদ অপেক্ষা করছে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement