Ajker Rashifal, 24 August 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 24 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : অকারণ ভয় আপনাকে নানা উচ্চাশা পূরণের পথে বাধা হয়ে দাঁড়াবে। বন্ধুদের থেকে সাহায্য পাবেননা। ফলে হতাশা গ্রাস করতে পারে। পরিবারের সহযোগিতায় কর্মক্ষেত্রে ভালো ফল করবেন।

বৃষ : আজ আপনার সমস্ত কাজে উন্নতি হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি মিটে যাবে। অন্যদের ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে পারেন। আপনার নিজস্বতার কারণে আজ কাজে সম্মান পাবেন।

মিথুন : আজ আবেগের বশে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। এর ফলে সম্পর্ক খারাপ হতে পারে। আজ কোনও অর্থ বিনিয়োগের আগে সব দিক বিবেচনা করে দেখুন। সৃষ্টিশীল মানুষেরা সাফল্য পাবেন।

কর্কট : আজ মন আনন্দে থাকলেও কিছু কারণে অকারণ উত্তেজনা আসতে পারে। এগুলি বেশি আমল দেবেননা। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন হতে পারে। এর ফলে আপনার প্রচুর খরচ হবে।

সিংহ : আর্থিক বিষয়ের পরিকল্পনায় স্ত্রীয়ের মতামত নিতে পারেন। ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই সঞ্চয় শুরু করা উচিৎ। দূরের আত্মীয়দের থেকে কোনও শুভ সংবাদ পরিবারে খুশি নিয়ে আসবে।

কন্যা : শরীরকে বিশ্রাম দিন। আর্থিক উন্নতি হলেও সাথে সাথে ব্যয় বেড়ে যাবে। বাড়ির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সাথে আলোচনা করুন। আত্মীয়দের সহায়তায় কার্যসিদ্ধি হবে।

তুলা: শরীরের যত্ন নিন। ভ্রমণের ফলে ক্লান্তি আসতে পারে। বিশ্রামের প্রয়োজন আছে। পরিবারের মানুষদের সাথে সময় কাটাবেন। বন্ধুদের ভুলের জন্য আজ ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে।

বৃশ্চিক : আজ হটাৎ আসা কোনও কাজ থেকে অনেক লাভ পাবেন। পরিবারের মানুষদের সাথে অবসর সময় কাটান। খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নবান হোন। নাহলে অসুস্থ হতে পারেন। বাড়িতে বন্ধুরা আসতে পারে।

ধনু : মনে ইতিবাচক চিন্তাভাবনা আনার চেষ্টা করুন। এর ফলে অনেক কাজ সহজ হয়ে যাবে। ভালোবাসার মানুষদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। কর্মক্ষেত্রে গুরুত্ব সহকারে নিজের দায়িত্ব পালন করুন।

মকর : জমিজমাতে বিনিয়োগ করার পক্ষে আজ ভালো দিন। সন্তানদের থেকে কোনও ভালো খবর পেতে পারেন। নেশার দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ বিপদে পড়বে।

কুম্ভ : কোনও বন্ধুর অনুপ্রেরণায় স্বাস্থ্য উদ্ধারের জন্য সচেষ্ট হবেন। আজ যথেষ্ট উপার্জন হবে। ফলে আপনার আর্থিক সমস্যা মিটে যাবে। ভালোবাসার মানুষের সাথে আজ অনেকটা রোম্যান্টিক সময় কাটাবেন।

মীন : বিপদে পড়া মানুষদের সাহায্য করুন। সন্তানদের জন্য আজ আর্থিক সুবধা পাবেন। কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়ীদের লাভ হবে। সহকর্মীরা কাজের প্রশংসা করবে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেকটা সময় যাবে।

 

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement