Ajker Rashifal, 23 October 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 23 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ: চাপের কারণে ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে। কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। এরফলে দরকারি কিছু কাজ সহজেই মিটে যাবে। ফলে মনে শান্তি থাকবে।
বৃষ: ভালোবাসার ক্ষেত্রে বিবেচনা করার শক্তি ব্যবহার করুন। কাজের চাপ বেশি থাকবে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আপনার কাজের দক্ষতা বাড়বে। অংশীদারদের পুরানো ঝামেলা মিটে যাবে। ফলে কাজের গতি বাড়বে।
মিথুন: বাস্তবধর্মী পরিকল্পনা করুন যাতে সেগুলো পূরণ করতে পারেন। সন্তানদের নিয়ে ব্যস্ত থাকতে পারেন। তাদের কেরিয়ার এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন। আপনি সন্তানের ভবিষ্যতের জন্য কিছু বিনিয়োগও করতে পারেন।
কর্কট: আপনার প্রিয়়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। কর্মজীবনের দক্ষতা বাড়াতে উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করতে পারেন। কিছু সময় আত্মবিশ্বাসের অভাবের সম্মুখীন হতে হবে, নতুন কাজে নতুন কিছু শুরু করার ব্যাপারে সিদ্ধান্তহীনতার অবস্থা থাকবে।
সিংহ: দুশ্চিন্তা উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হবে। নতুন উপার্জনের সুযোগ খুলে যাবে। ঊর্ধ্বতনদের সাথে বিতর্ক এড়িয়ে চলুন। পরিশ্রম আপনার সাফল্যকে সুনিশ্চিত করবে।
কন্যা: মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। বড় কাজের জন্য সঠিক পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা করুন। সম্পত্তি কেনাবেচায় লাভ হবে । পারিবারিক ঝামেলা মিটে যেতে পারে। ভাই বোনদের কিছু উপহার কিনে দিন।
তুলা: সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত, অন্যথায় ঝামেলা হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। ফলে কোনও বড় কাজের অর্ডার পেতে পারেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি আপনার কাজে মন সংযোগ করতে অসুবিধা হবে।
বৃশ্চিক: দম্পতিরা প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছবেন। আপনার মধ্যে অস্থিরতা দেখা দেবে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। সাফল্যের জন্য কঠোর পরিশ্রম দরকার। নতুন বিনিয়োগের আগে সবদিক বিবেচনা করুন।
ধনু: গভীর অনুভূতি এবং দুঃখ কাছের বন্ধুর সঙ্গে ভাগ করে নিতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হবে। সব সমস্যা নিজে মেটাতে যাবেন না।আয় ও ব্যয়ের কথা মাথায় রেখে বাজেট পরিকল্পনা করুন।খরচে রাশ টানুন।
মকর: আপনার সুখ আপনাকে আনন্দ দেবে। পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল হওয়া উচিত।অংশীদারীত্বে কোন নতুন প্রকল্প শুরু করার জন্য এটি যথার্থ সময়। শিক্ষার ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে। সাফল্য পেতে হলে নিরন্তর চেষ্টা চালাতে হবে।
কুম্ভ: ব্যবসার উন্নতির জন্য অর্থ ব্যয় করতে হতে পারে। শরীরকে বিশ্রাম দিতে হবে। জমি সম্পত্তির উপর বিনিয়োগ এর কারণে আয় বাড়বে।সামাজিক কাজে অংশ নিতে পারেন। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন।
মীন: আপনি আজ আপনার ব্যবসাকে নতুন উচ্চতা দিতে পারেন। শিক্ষাক্ষেত্রে সাফল্যের জন্য নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগোতে হবে। ভেবেচিন্তে বন্ধু নির্বাচন করুন। সকলের কাছে সবকথা বলবেন না। পরে পস্তাতে হতে পারে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)