Ajker Rashifal, 23 March 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Photo Credit: File Photo

Horoscope Today, 23 March 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ:ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিকের চেয়ে ভালো কাটবে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে।

বৃষ:বিবাহিত জীবনে সকল সমস্যার অবসান হবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। আজ খরচ বাড়বে। চাকরি বা ব্যবসা, আজ আপনি আপনার সমস্ত দায়িত্ব খুব ভালো ভাবে পালন করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।

মিথুন:আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আপনার কোনও পুরানো বন্ধু বাড়িতে আসতে পারে। অনেকদিন পর খুব ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।

কর্কট:যাঁরা চাকরির পরীক্ষা দিয়েছেন, তাঁদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আয়ের ভালো সুযোগ পেতে পারেন। আজ আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।

সিংহ: ব্যবসায়ীদের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীরা অফিসে সুখবর পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

কন্যা:অনেকদিন পর, কাজের চাপ কম থাকায় আপনি বেশ ভালো বোধ করবেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

তুলা:এই রাশির চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। অফিসে আপনার কঠোর পরিশ্রম প্রশংসিত হবে এবং শীঘ্রই আপনি ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। ভবিষ্যতে এর থেকে দ্বিগুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মুডে থাকবেন। আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

বৃশ্চিক:আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আপনি একাধিক উৎস থেকে আয় করতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজ পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

ধনু:আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। টাকা হাত থেকে বেরিয়ে যেতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

মকর:ক্যারিয়ার সংক্রান্ত সমস্যার অবসান হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। যে সব বেকার জাতকরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তারা আজ ভালো সুযোগ পেতে পারেন। আজ ব্যয় বাড়তে পারে। বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

কুম্ভ:বাড়ির পরিবেশ ভালো থাকবে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ছোটো ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

মীন:দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর কাছে কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে, আজ আপনি তা পূরণ করতে সক্ষম হবেন। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ আপনি পেটে ব্যথা, গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement