Ajker Rashifal, 23 July, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 23 July, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল):

আজ মেষ রাশির জাতক জাতিকার প্রত্যাশা পূরণ হতে পারে। গৃহস্থালী আসবাব ক্রয়ের সম্ভাবনা দেখা যায়। পারিবারিক কাজ কর্মে ব্যস্ততা বাড়বে। যানবাহন বিক্রয়ের যোগ প্রবল। ব্যবসায়ীক কাজে কোনো ভালো সংবাদ পেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোনো আত্মীয়র সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে):

বৃষ রাশির জাতক জাতিকার বাড়ীতে ছোট ভাই বোনের সাথে বিরোধ হতে পারে। সাংবাদিক ও ফটোসাংবাদিকদের কাজের চাপ বাড়তে পারে। সাহিত্যিকদের কাজের চাপ বাড়বে। প্রতিবেশীর সাহায্য পাবেন। গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের যোগ প্রবল। মানি এক্সেঞ্জ ও বিকাশ এজেন্টদের ভালো আয় হবে।

মিথুন (২২ মে – ২১ জুন):

মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া অর্থ আদায়ের যোগ রয়েছে। খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। বাহিরে কোথাও আপ্যায়ণে অংশ নেবার সম্ভাবনা। বাড়ীতে শ্বশুড় শ্বাশুড়ির আগমন হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা ফলপ্রসু হবে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই):

আজ কর্কটের জাতক জাতিকার প্রভাব বৃদ্ধির যোগ রয়েছে। কর্মস্থলে কোনো নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীক ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। বৈদেশিক ব্যবসায় বিনিয়োগ শুভ। ব্যবসায়ীক কারনে বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। রাগ ও জেদ পরিহার করতে হবে। অকারনে কারো সাথে লড়তে না যাওয়াই ভালো।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট):

আজ সিংহ রাশির জাতক জাতিকারা কোথাও ভ্রমনে যেতে পারেন। বৈদেশীক বাণিজ্যে লাভবান হবেন। প্রবাসীদের ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন। তবে পুলিশী হয়রাণির আশঙ্কা কম নয়। সাংসারিক প্রয়োজনে কিছু টাকা ধার করতে হতে পারে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর):

আজ কন্যার জাতক জাতিকার বকেয়া বিল আদায়ের সুযোগ আসবে। বাড়ীতে বড় ভাই বোনের আগমন হতে পারে। ব্যবসায় কোন ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য পাবেন। আর্থিক উন্নতির সম্ভাবনা। কোন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে হতে পারে। চাকরীজীবীদের বেতন বোনাস লাভের সম্ভাবনা।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর):

আজ তুলা রাশির জাতক জাতিকারা চাকরী সংক্রান্ত কোনো ভালো সংবাদ পেতে পারেন। চাকরীজীবীদের নতুন দায়িত্ব লাভের যোগ বলবান। সামাজিক কাজে সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। বৈদেশিক কাজে কিছু সুফল পাবেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ দেখা যায়। প্রশাসনিক কর্মকর্তার সাথে বিদেশ যাত্রার যোগ রয়েছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর):

বিদেশ সংক্রান্ত কাজ কর্ম শুভ। ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। দূরের যাত্রায় সাফল্য আসবে। শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত কোন কাজে ব্যস্ততা বাড়বে। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো এসাইনমেন্ট নিয়ে ব্যস্ত হতে পারেন। আমদানি রপ্তাণী বাণিজ্যে লাভের সম্ভাবনা রয়েছে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর):

সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠবে। ব্যবসায়ীক ঝামেলা দেখা দিতে পারে। ঋণ যোগ প্রবল।ব্যাংক ঋণের চাপ বৃদ্ধি পাবে। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে ভালো আয় হবে। ফরেক্সের ব্যবসায়ীদের আজ সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। কোনো ভুলবুঝাবুঝির কারনে ক্ষতির সম্মূখীন হতে পারেন।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি):

ব্যবসায়ীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্কের উন্নতি আশা করা যায়। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। জীবন সাথীর সাথে কোন কারনে ঝগড়া হতে পারে। অকারণে সন্দেহ বাতিকতা আপনার দাম্পত্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। পার্টনারশিপ ব্যবসায়ীদের অংশিদারের সাথে তর্ক হতে চলেছে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):

আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মস্থলে কোনো সহকর্মীর সাহায্য পাবেন। শরীর কিছুটা দূর্বল হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সিজেনাল অসুখে ভুগতে চলেছেন। কোনো কাজের লোকের দ্বারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সাংসারিক পরিবেশ কিছুটা উত্তপ্ত হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):

দিনটিতে মীন রাশির জাতক জাতিকার প্রেম ও রোমান্স শুভ। বিদ্যার্থীরা পরীক্ষায় সফল হবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি আশা করা যায়। আজ চাকরী সংক্রান্ত কোনো পরীক্ষায় সফলতা আসবে। শিল্পী ও সাহিত্যিকদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। অভিনয় শিল্পীদের বিদেশ যাত্রার বা দূরে যাত্রার যোগ রয়েছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement