Ajker Rashifal, 23 July 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 23 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আজ আপনার শরীর ভেঙে পড়তে পারে। স্নায়ুর উত্তেজনা ক্ষতিকর। তাই আজ সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। বিনিয়োগগুলি থেকে আজ লাভ না-ও পেতে পারেন। দ্রুত কাজ করার জন্য প্রশংসিত হবেন।
বৃষ : আপনার পরিকল্পনার জন্য দরকারি অর্থে টান পড়তে পারে। তবে তা সাময়িক। সন্ধ্যায় বাড়িতে পুরানো বন্ধু আসতে পারে। বেশ কিছু সমস্যায় গুরুত্ব দেওয়া দরকার। কর্মক্ষেত্রে আপনার ভাবনা সঠিক ভাবে উপস্থাপন করুন।
মিথুন : অলিক ভাবনায় ভেসে যাবেন না। পরিবারের প্রয়োজন বুঝে চলার চেষ্টা করুন। জমি সংক্রান্ত বিনিয়োগ থেকে আজ লাভ পাবেন। ব্যবসায় স্পষ্টবাদী হয়ে আপনি অনেকের চক্ষুশূল হতে পারেন।
কর্কট : আজ আপনি তরতাজা থাকবেন। শরীর ভালো থাকবে। ধার দেওয়া টাকা ফেরত পাবেন। দূর সম্পর্কের আত্মীয়দের থেকে কোনও ভালো খবর আসতে পারে। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নিন ভেবেচিন্তে।
সিংহ : আপনি আজ খেলাধুলোয় অংশগ্রহণ করবেন। অতিরিক্ত টাকা জমি বাড়ি কেনায় খরচ করতে পারেন। আজ আপনার খ্যাতি বাড়বে ফলে পরিবারের সদস্যরাও উৎফুল্ল হবেন। ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
কন্যা : আপনার উদ্যম এবং বিচক্ষণতা মিলে আপনাকে সাফল্য এনে দেবে। আর্থিক সমস্যার সমাধানের জন্য বাবার সাথে কথা বলতে পারেন। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না।
তুলা: অনেক দিন ধরে চলতে থাকা সমস্যা আজ মিটে যেতে পারে। আপনার জীবন একটি নতুন খাতে প্রবাহিত হবে। যে কোনও জায়গায় আর্থিক বিনিয়োগ আপনাকে ক্ষতির মুখে ফেলতে পারে।
বৃশ্চিক : পিতার সাথে মনোমালিন্য এবং সম্পত্তি সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কোনও বড় দলের সদস্য হতে পারেন আজ। আমোদ প্রমোদের জন্য প্রচুর খরচ আপনাকে সমস্যায় ফেলতে পারে।
ধনু : যোগব্যায়ামের অভ্যাস আপনাকে শারীরিক এবং মানসিক প্রশান্তি দেবে। জীবনকে উপভোগ করুন। ভাইয়ের থেকে সহায়তা পাবেন আজ। বিভিন্ন অজানা উৎস থেকে অর্থ লাভ হতে পারে।
মকর : আজ আধ্যাত্মিক সঙ্গে কাটানোর মধ্যে দিয়ে মনকে প্রশান্ত করুন। সমস্ত রকম প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক সম্পর্কগুলো আবার সুন্দর হয়ে উঠবে। কোনও নতুন প্রকল্প শুরু হতে পারে।
কুম্ভ : অযথা বেশি খরচ করবেন না। আর্থিক সমস্যায় পড়তে পারেন। বন্ধুদের সাথে আজ ভালো সময় কাটবে। প্রেমে নতুন মোড় আসবে। বাড়িতে হঠাৎ কোনও আত্মীয় আসতে পারে। ফলে আপনার জরুরি সময় নষ্ট হবে।
মীন : মনকে শক্ত করুন। ধ্যানের মধ্যে দিয়ে উপকার পাবেন। সঙ্গীর শারীরিক অসুস্থতার জন্য অনেক অর্থ ব্যয় হতে পারে। দীর্ঘ দিন ধরে জমিয়ে রাখা টাকা আজ কাজে আসবে। অবসর সময় কাটান সৃজনশীল কাজে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)