Ajker Rashifal, 22 October 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 22 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : জীবনে সমস্ত কাজে পরিতৃপ্তি পেতে গেলে আপনাকে মানসিক ভাবে দৃঢ় হতে হবে। আজ বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সকলকে সাথে নিয়ে একটি আনন্দদায়ক সফরে যাওয়া হতে পারে।

বৃষ : আজ আপনার শরীর ভালো থাকবে। প্রচুর আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তাই মনও ভালো থাকবে। কর্মক্ষেত্রে সুন্দর পরিবেশ বজায় থাকবে। নিজেকে আরও উন্নত করার চেষ্টায় নিয়জিত থাকবেন।

মিথুন : আজ আপনার আশেপাশের সকলে মনোবল বাড়িয়ে তুলবেন। শরীর সুস্থ থাকায় সমস্ত কাজে যোগ দেওয়ার আত্মবিশ্বাস পাবেন। কর্মক্ষেত্রে অন্য কারোর উপর নির্ভরশীল হবেন না। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন।

কর্কট : শরীর ভালো থাকবে। কর্মব্যস্ততা কাটিয়ে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসার উন্নতির ব্যাপারে কোনও বিশেষজ্ঞের সাথে আলোচনা করতে পারেন। বৈবাহিক জীবনে নতুন অভিজ্ঞতা লাভ করবেন।

সিংহ : আজ আপনার মধ্যে জীবনীশক্তির অভাব দেখা যাবে। যার ফলে কাজে দেরই হবে। কোনও সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত রাখতে চেষ্টা করুন। পুরানো বন্ধুদের সাথে কথা বলে মন হালকা হতে পারে।

কন্যা : আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুদের সাথে কোথাও খেলতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। অর্থের অপচয় করবেন না। সময়কে গুরুত্ব দিন। পরিবার এবং বন্ধুদের সাথে সুন্দর সময় কাটবে।

তুলা : আজ আপনার মূল্যবান কিছু চুরি যেতে পারে। তাই সাবধান থাকুন। আপনার কিছু বদঅভ্যাসের জন্য আজ খেসারত দিতে হতে পারে। কোনও সামাজিক অনুষ্ঠানে গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় হতে পারে।

বৃশ্চিক : বিপদে পড়া মানুষদের সাহায্য করার চেষ্টা করুন। এতে আপনার আত্মিক উন্নতি হবে। বাচ্চাদের নিয়ে চিন্তিত থাকবেন। তাদের পড়াশোনায় সাহায্য করুন। যেকোনো বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে চেষ্টা করুন।

ধনু : বাইরের খেলাধুলায় অংশগ্রহণ করুন। এতে শরীর ভালো থাকবে। টাকা পয়সা সাবধানে রাখুন। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অবসর সময়ে টিভি বা কোনও সিনেমা দেখে কাটাতে পারেন। নিজের সঙ্গীর যত্ন নিন।

মকর : নিজের আবেগকে সামলে রাখুন। ভয়কে জয় করার চেষ্টা করুন। সামান্য সময়ের জন্য শরীর অসুস্থ হতে পারে। ব্যবসায় আজ ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নির্জনে কিছুটা সময় কাটান।

কুম্ভ : আজ বন্ধুদের সূত্রে কোনও প্রভাবশালী ব্যক্তির সাথে আলাপ হতে পারে। তিনি আপনার চিন্তাভাবনার স্রোত বদলে দিতে পারেন। সন্ধ্যায় বাড়িতে অতিথি আসতে পারে। তাদের সাথে আনন্দে কাটবে। পেশাদারী উন্নতির সম্ভাবনা রয়েছে।

মীন : আজ আপনার শরীর ভালো থাকবে। বিদেশে কর্মরতদের জন্য আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ আপনি উপলব্ধি করবেন আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলছেন। অযথা মাথাগরম করবেন না।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement