Ajker Rashifal, 22 June 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 22 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : পরিবারের প্রয়োজনকে আজ গুরুত্ব দিন। দীর্ঘস্থায়ী স্টকে বিনিয়োগ করতে পারেন। শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। অপ্রত্যাশিত আমন্ত্রণ পেতে পারেন আজ। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হবে।

বৃষ : আজ আপনি হালকা মেজাজে থাকবেন। বিদেশে ব্যবসা করা ব্যক্তিরা লাভবান হবেন। দীর্ঘ একাকিত্ব এবং একঘেয়েমি আজ কেটে যাবে। কোনও আত্মীয়ের বাড়িতে যাওয়া হতে পারে আজ। সুযোগসন্ধানীদের থেকে সাবধান থাকুন।

মিথুন : উদার হওয়ার চেষ্টা করুন। কাছের মানুষদের সাথে ঝগড়া এড়িয়ে চলুন। পত্নীর অসুখের কারণে অর্থব্যয় হতে পারে। দীর্ঘদিন ধরে সঞ্চয় করা অর্থ আজ কাজে আসবে। কোনও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মানুষের সাথে দেখা হতে পারে।

কর্কট : আপনার বুদ্ধি এবং উদ্যমের মধ্যে দিয়ে সাফল্য আসবে। যারা বাড়ি থেকে দূরে আছেন তাদের আজ অর্থ এবং সময় নষ্ট হওয়ার সম্ভাবনা। বন্ধুদের সাহায্য পাবেন । দূরের কোনও আত্মীয় আসতে পারে আজ।

সিংহ : স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন। খরচের কারণগুলি খতিয়ে দেখুন। না হলে অতিরিক্ত খরচে আর্থিক সংকটে পড়তে পারেন। কাজের অত্যাধিক চাপ আপনাকে বিরক্ত করবে। নিজের জন্য সময় বের করার চেষ্টা করুন।

কন্যা : শরীর খুব একটা ভালো থাকবে না। সে’কারণে কাজে মন দিতে পারবেন না। প্রেমিক প্রেমিকার সাথে রুক্ষ ব্যবহার সম্পর্কে ভাঙন ধরাতে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। সন্তানদের নিয়ে কেনাকাটায় যেতে পারেন।

তুলা: ঘাড় এবং পিঠের ব্যাথাকে অবহেলা করবেন না। পর্যাপ্ত বিশ্রাম নিন। বন্ধুকে টাকা ধার দিয়ে আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। কর্মক্ষেত্রে প্রকল্প সফলভাবে সম্পূর্ণ করায় পদোন্নতি হতে পারে।

বৃশ্চিক : আজ কারও সহায়তা ছাড়াই অর্থ আসবে। সারাদিন কাজের ধকল অনেক হবে। তবু আপনি তরতাজা থাকবেন। জীবনের ছোটখাটো তিক্ততা ভুলে আনন্দে মেতে থাকুন। কর্মক্ষেত্রে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।

ধনু : জীবনযাত্রার মান বাড়ানোর জন্য বেশি উপার্জনের পরিকল্পনা করতে পারেন আজ। বন্ধুদের সহায়তায় এমন একজনের সাথে আলাপ হবে যিনি আপনার জীবনে বড় প্রভাব ফেলতে পারেন। আপনার সৃষ্টিশীলতাকে কাজে লাগান।

মকর : অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। স্বাস্থ্যের ব্যাপারেও যত্নবান হোন। অবিবাহিত ব্যক্তির জীবনে নতুন প্রেম আসতে পারে। কাজের চাপ সামলে পরিবারকে যথাসম্ভব সময় দেওয়ার চেষ্টা করুন।

কুম্ভ : আপনার উদ্ভাবনী চিন্তার ফলে আজ অতিরিক্ত উপার্জন হতে পারে। আজ আপনার কথার খেলাপের জন্য সম্পর্কে জটিলতা বাড়তে পারে। বিবাহিত জীবনেও স্বচ্ছন্দের অভাব হতে পারে।

মীন : আজ কর্মক্ষেত্রে ঝুঁকি নিয়ে লাভ পেতে পারেন। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে যোগাযোগ বাড়বে। চাকরির অনুসন্ধানে কোনও সফরে গেলে সাফল্য পেতে পারেন। কথা বার্তায় নিজেকে সংযত রাখুন।

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement