Ajker Rashifal, 22 July 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 22 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ: গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। আজ খেলাধুলো আপনাকে চনমনে রাখবে। কোনও নতুন বিনিয়োগের আগে সবকিছু যাচাই করুন। আটকে থাকা কাজগুলি আজ হয়ে যাবে। নতুন প্রেম আসতে পারে। বিবাহিতদের দাম্পত্যসুখ।
বৃষ: কোন কাছের মানুষের সহায়তা পাবেন। নতুন উদ্যম নিয়ে কাজ করলে আজ সফলতা পাবেন। ব্যবসায় নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখুন। কারও দ্বারা প্রভাবিত হবেননা। আজ বেশ কিছুটা সময় অবসর কাটাতে পারবেন পরিবারের সাথে।
মিথুন: দীর্ঘমেয়াদী বিনিয়োগ এড়িয়ে চলুন। আজ বন্ধুদের কাজে সাহায্য করে প্রশংসা পেতে পারেন। ভ্রমণে গেলে সাবধান থাকুন। মূল্যবান কিছু হারাতে পারেন। নিজের বেহিসেবি জীবনযাত্রার বদল প্রয়োজন। মেজাজ ঠিক না রাখলে আজ অফিসে সমস্যা হতে পারে।
কর্কট: উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন। দীর্ঘদিনের সমস্যা আজ মিটে যেতে পারে। ব্যয়ে নিয়ন্ত্রণ আনুন নাহলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন। ভাই বা বন্ধুদের সহায়তায় কার্যোদ্ধার হবে। পরিবারের সাথে আনন্দে সময় কাটবে আজ।
সিংহ: মনোবল বজায় রাখা খুবই জরুরি। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজ উদ্যমের প্রয়োজন। তবে যোগাযোগের অভাবে দাম্পত্য সম্পর্কে হতাশা আসতে পারে। পরিবারকে সময় দিন। ভ্রমণ সংক্রান্ত নথি গুছিয়ে রাখুন।
কন্যা: বাড়ির লোকেরা দুশ্চিন্তা দূর করবে। ভবিষ্যতের কথা ভেবে আজ থেকেই সঞ্চয় শুরু করুন। আজ কোনও কারণে বিপদে পড়তে পারেন। নিজের ভুল থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা নিন। বাড়ির কাজ গুরুত্ব সহকারে শেষ করুন। প্রিয়জনের সাথে ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
তুলা: সাহস ও সহ্যশক্তি মানসিক ক্ষমতা বাড়াবে। আজ কোনও ব্যক্তির পরামর্শে আপনার ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি সকলের দৃষ্টি আকর্ষণ করবেন। সমস্ত কাজে সময়কে গুরুত্ব দিন। পরিবার এবং জীবনসঙ্গীর সাথে আনন্দে সময় কাটবে।
বৃশ্চিক: প্রিয়জনের প্রশংসা আপনাকে খুশি করবে। আজ শরীর ভালো থাকবে। অকারণ ব্যয় আপনাকে হতাশ করতে পারে। আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে নিজের ভাবনা সঠিকভাবে সকলের কাছে তুলে ধরতে পারলে লাভবান হবেন।
ধনু : শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আজ দিনের শুরুটা হবে একরাশ আত্মবিশ্বাস দিয়ে। ঘরেতে অতিথি আগমনে পুরানো বিদ্বেষের অবসান। কেনাকাটায় ব্যস্ত থাকবেন সারাদিন। সন্ধ্যায় অনর্থক খরচে বিরক্তি আসতে পারে।
মকর: ভাবনা চিন্তা করে মতামত জানান। অধৈর্য হওয়ায় অসংযত আচরণে সম্পর্কে ফাটল ধরতে পারে নিকট মানুষের সাথে। অকারণ খরচ থেকে আজ বিরত থাকুন। কর্মক্ষেত্রে দক্ষতার জন্য প্রশংসা পাবেন। আজ নির্জনে থাকুন। মনে শান্তি পাবেন।
কুম্ভ: অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন। আপনার কর্মদক্ষতা আজ কাজে আসবে। ঋণ নেওয়া এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে সময় কাটবে আজ। আপনার কাজের কৃতিত্ব অন্যকেউ নিয়ে নিতে পারে। তাই সাবধান থাকুন।
মীন: কোন পুরনো বন্ধুর পরামর্শ লাভজনক হতে পারে। আজ আত্মসম্মান নিয়ে সকলের সাথে মিশুন। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। ভাই বোনেরদের সহায়তায় কার্যসিদ্ধি। নতুন প্রকল্প শুরু করার ক্ষেত্রে আজ পরিবেশ অনুকূল।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)