Ajker Rashifal, 22 January, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 22 January 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : বাড়িতে পরিজনদের আমন্ত্রণ করতে পারেন। সকলের সাথে সামাজিক অনুষ্ঠানে যোগ দিন। আপনার জ্ঞান এবং রসিক মনোভাব আজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। জমি সংক্রান্ত আর্থিক লেনদেনের ব্যাপারে আজ ভালো দিন।

বৃষ :কারোর সাথে কথা বলে সময় নষ্ট করবেন না। বন্ধুদের সাথে কোথাও খেলতে যেতে পারেন। যোগ ব্যয়াম ও ধ্যান আপনার মনে শান্তি আনবে । একাকী নিজের সাথে সময় কাটান। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

মিথুন : নেশার কারণে আজ স্নায়ুর সমস্যায় ভুগতে পারেন। অস্থিরতা কমাতে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। অপ্রিয় মানুষদের থেকে দূরে থাকুন। পরিবারের সাথে কিছু আনন্দময় সময় কাটবে। ব্যায়াম এবং ধ্যান আনন্দের উৎস হবে।

কর্কট : আদালতে মামলায় জয় হবে আপনার। নিরর্থক বিরোধে জড়াবেন না। সপ্তাহের মাঝে প্রবীণদের আশীর্বাদে পরিস্থিতি অনুকূল। কর্মক্ষেত্রে সাফল্য। ব্যয় নিয়ন্ত্রণ। মেধা চর্চা। শেষ দিনগুলি ভাল কাটবে। ব

সিংহ : আজ ভালো কাজের সুযোগ আসবে। কোনও বড় অর্ডার পেতে পারেন। গুরুজনদের আশীর্বাদ আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে। টাকা ধার করার পরিস্থিতি তৈরি হতে পারে।

কন্যা: প্রবীণদের পরামর্শে উপকার হবে। আর্থিক সমস্যা মিটে যাবে। অকারণ দুশ্চিন্তা আপনার শরীর খারাপ করতে পারে। তাই প্রতিকূল পরিস্থিতি হলেও মনে তার কোনও প্রভাব পড়তে দেবেননা।

তুলা: যেকোনো রকম নেশার দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। কাজের চাপ অত্যন্ত বেড়ে যাবে। ফলে ক্লান্তিবোধ করবেন। উদ্ভাবনী চিন্তায় কিছু বাড়তি রোজগার হতে পারে। এর ফলে সঞ্চয় বাড়বে।

বৃশ্চিক : সঠিক পদ্ধতিতে সঞ্চয়ের উপায় শিখুন। ভবিষ্যতে কাজে আসবে। অসুস্থতা কাটিয়ে উঠবেন। নতুন উদ্যমে কাজ শুরু করুন। ব্যবসায়িক লাভের ফলে সঞ্চয় বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে।

ধনু : বিনিয়োগ থেকে আজ লাভ আসবে। বাইরের কোনও তৃতীয় ব্যক্তি আপনাদের পারিবারিক সম্পর্কে ফাটল ধরাতে পারে। তাই বাইরের কারোর কথায় কান দেবেন না। কর্মক্ষেত্রে নিজের উপর আস্থা রেখে সিদ্ধান্ত নিন।

মকর : আপনার কিছু বদঅভ্যাসের জন্য আজ খেসারত দিতে হতে পারে। কোনও সামাজিক অনুষ্ঠানে গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় হতে পারে। আপনার কাজ সকলের নজর কাড়বে।

কুম্ভ : নিজের আবেগকে সামলে রাখুন। ভয়কে জয় করার চেষ্টা করুন। সামান্য সময়ের জন্য শরীর অসুস্থ হতে পারে। ব্যবসায় আজ ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষের সাথে ঝামেলা মিটে যাবে ।

মীন : কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে আজ। আজ বন্ধুদের সূত্রে কোনও প্রভাবশালী ব্যক্তির সাথে আলাপ হতে পারে। তিনি আপনার চিন্তাভাবনার স্রোত বদলে দিতে পারেন। সন্ধ্যায় বাড়িতে অতিথি আসতে পারে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement