Ajker Rashifal, 22 August 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 22 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আজ কিছু অসুবিধা আপনার আগেকার সুখকর সময়ের কথা মনে করিয়ে দেবে। মূল্যবান কোনও জিনিস হারিয়ে যেতে পারে। প্রেমে বেদনা আপনাকে আজ ব্যতিব্যাস্ত করবে। নেশার দ্রব্য থেকে দূরে থাকুন।
বৃষ : নতুন চাকরি পেতে পারেন। ব্যবসার বৃদ্ধিতে আর্থিক লাভ হবে। কোনও সামাজিক অনুষ্ঠানে গিয়ে বেশি খাওয়াদাওয়া আপনাকে অসুস্থ করতে পারে। বাড়িতে আত্মীয় আসায় কিছু দরকারি কাজ আটকে থাকবে।
মিথুন : নেশার দ্রব্যে অতিরিক্ত খরচ বন্ধ করুন। সব সময় পরিবারের মন রেখে চলা সম্ভব নয়। তাই এই নিয়ে দুশ্চিন্তা করবেন না। বন্ধুবান্ধবের সাথে আজকের বিকেল ভালো কাটবে। নতুন ভাবনার প্রয়োগ করতে পারেন কর্মক্ষেত্রে।
কর্কট : ভবিষ্যতের কিছু জরুরী বিষয় নিয়ে এখন থেকে পরিকল্পনা দরকার। সেই সংক্রান্ত সঞ্চয়ও এখন থেকেই শুরু করতে হবে। কাজের চাপ থাকলেও বন্ধুদের সাথে সাক্ষাত আপনাকে খুশি রাখবে।
সিংহ : আজ শরীর খুব একটা ভালো থাকবেনা। খাওয়াদাওয়ার ব্যাপারে অনিয়ম করবেন না। সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে। অপ্রত্যাশিত কোনও আমন্ত্রণ আসতে পারে।
কন্যা : আজ আপনার সৃজনশীল প্রতিভা সকলের সামনে মেলে ধরুন। অনেক ভালো সুযোগ আসতে পারে। বাচ্চাদের পড়াশোনা আপনাকে হতাশ করতে পারে। প্রেমিকার সাথে বিতর্কে যাবেন না।
তুলা: আজ কাউকে টাকা ধার দিতে গেলে সেই টাকা ফেরত নাও পেতে পারেন। সব দিক যাচাই করে তবেই ধার দিন। সাময়িক প্রেম আসতে পারে। বন্ধুদের সাথে কোথাও যাওয়া হতে পারে।
বৃশ্চিক : শরীরের যত্ন নিন। নিয়মিত যোগাভ্যাস আপনাকে তরতাজা রাখবে। ছেলেবেলার পছন্দের কাজ নিয়ে আজ মেতে থাকতে পারেন অনেকটা সময়। ভাই বোনরা টাকা ধার চাইতে পারে।
ধনু : আজকে নিজেকে খেলাধুলা এবং বিনোদনে যুক্ত রাখুন। মেজাজ ফুরফুরে থাকবে। মানসিক চাপ কমে যাবে। অবসর সময়ে কোনও বন্ধুর বাড়ি যেতে পারেন। আপনার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন।
মকর : খুচরো ব্যবসায়ীরা তাদের ব্যবসায় ভালো রোজগারের জন্য বিশেষজ্ঞের মত নিতে পারেন। অবসর সময়ে বই পড়লে মন ভালো থাকবে। শরীর সুস্থ রাখতে নেশার দ্রব্য গ্রহন করা বন্ধ করে দিন।
কুম্ভ : আপনার মন আজ একাগ্র থাকবে। তাই যেকোনো কাজ আজ সহজেই করতে পারবেন। কিছু অতিরিক্ত উৎস থেকে আর্থিক লাভ হবে।আপনি প্রচারের আলোয় থাকবেন। স্ত্রীয়ের সাথে আজ প্রেমময় দিন কাটান।
মীন : চোখের সমস্যা ফেলে না রেখে ডাক্তার দেখান। কোনও অপারেশনের ব্যবস্থা হতে পারে। দীর্ঘমেয়াদি বিনিয়োগগুলি আজ লাভ দেবে। পরনিন্দা করবেন না। কারোর নামে খারাপ কিছু রটাবেন না।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)