Ajker Rashifal, 21 September 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 21 September 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আপনাকে নেশার দ্রব্যের প্রতি দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। আপনার বেপরোয়া জীবনযাপন বাড়ির গুরুজনদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে। এর ফলে পরিবারে মনোমালিন্য তৈরি হতে পারে।
বৃষ : আপনার ব্যবহার এবং সকলের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রশংসা করবে সকলে। ভবিষ্যতের জন্য সঞ্চয় কীভাবে শুরু করবেন সে ব্যাপারে কোনও অভিজ্ঞ মানুষের সাথে পরামর্শ করুন।
মিথুন : বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বাড়বে। এর ফলে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কাজের জন্য পরিবার থেকে দূরে থাকতে হতে পারে।
কর্কট : আজকের দিনটি আপনার আনন্দে কাটবে। নিজের সন্তানের পড়াশোনা নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকবেন। স্ত্রীয়ের সাথে প্রেমের সম্পর্ক নতুন মোড় নেবে। আবেগপ্রবণ হয়ে কোনও কাজ করবেন না।
সিংহ : আজকের দিনটি ভালোমন্দ মিশিয়ে কাটবে। অকারণ দুশ্চিন্তা কাটিয়ে উঠতে পারলে আপনি মানসিক শান্তি পাবেন। প্রেমে আঘাত পেতে পারেন আজ। তবে তাতে হতোদ্যম হওয়া উচিত নয়।
কন্যা : আপনার অসুস্থতা নিয়ে কারোর সাথে আলোচনা করবেন না। এর ফলে মানসিক চাপ বেড়ে আপনার আরও অসুস্থতার কারণ হতে পারে। স্ত্রীয়ের সাথে ভালো বোঝাপড়া পরিবারে শান্তি নিয়ে আসবে।
তুলা: আজকের দিনটি নিজের পছন্দের কাজ করে অতিবাহিত করুন। কোনও ধর্মীয় স্থানে ভ্রমণ আপনার মানসিক শান্তি নিয়ে আসবে। দানধ্যান করতে পারেন। পরিবারের মানুষদের সাথে সময় কাটিয়ে মন হালকা হবে।
বৃশ্চিক : আজ কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। বড় কোনও বিনিয়োগের আগে সব দিক ভালো করে বিবেচনা করুন। সৃজনশীল কাজের সাথে যুক্ত মানুষেরা নিজেদের কাজের জন্য প্রশংসিত হবেন।
ধনু : নিজের উপর আত্মবিশ্বাস রেখে সমস্ত কাজে এগিয়ে যান। আপনার প্রত্যয় এবং বিচক্ষণতা আপনাকে সাফল্য এনে দেবে। ভালোবাসার মানুষের কাছে মনের কথা বলতে পারবেন না আজ। পুরানো বন্ধুর সাথে দেখা হতে পারে।
মকর : আজ অকারণ খরচ অনেক বেড়ে যাবে। ফলে আপনার সঞ্চয় তলানিতে এসে ঠেকবে। তবে দুশ্চিন্তার কোনও কারণ নেই। নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন। প্রেমিকার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।
কুম্ভ : খেলাধুলোর প্রতি আপনার আগ্রহ বাড়বে। এর ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। কোনও দূর সম্পর্কের আত্মীয়ের থেকে ভালো খবর পেতে পারেন। ভালোবাসার মানুষের কাছে মনের কথা খুলে বলুন।
মীন : আজ আপনার আধ্যত্মিক চেতনা বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। দীর্ঘস্থায়ী বিনিয়োগ গুলি থেকে লাভ পেতে পারেন। সৃষ্টিশীল মানুষেরা নতুন কাজের সুযোগ পাবেন। একান্তে সময় কাটান।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)