Ajker Rashifal, 21 July 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 21 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ আপনার মধ্যে কিছুটা অলসতা দেখা যাবে। প্রচুর অর্থ পাবেন, সাথে মানসিক শান্তিও থাকবে। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা দরকার। প্রিয় মানুষদের থেকে ঘৃণা পেতে পারেন।

বৃষ : আপনার উপর অনেক দায়িত্ব থাকবে। তাই সমস্ত সিদ্ধান্ত ভালোভাবে ভেবেচিন্তে নেবেন। অনেকে আপনাকে ধার দিতে চাইতে পারে। তবে তা না নেওয়াই ভালো। আজ সমাজে আপনার একটি সুন্দর ভাবমূর্তি তৈরি হবে।

মিথুন : আজ আপনার আশেপাশে উত্তেজনার পরিস্থিতি থাকবে। তার মধ্যে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। কোনও প্রতিপক্ষের মানুষের ষড়যন্ত্রের শিকার হতে পারেন। নিজের সাথে সময় কাটান।

কর্কট : অযথা সময় নষ্ট করে এমন মানুষদের থেকে দূরে থাকুন। বাড়ি থেকে দূরে থাকা মানুষদের ক্ষেত্রে আর্থিক অপচয়ের সম্মুখীন হতে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে।

সিংহ : শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা দরকার। এছাড়াও খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য আজ ভালো দিন। প্রচুর অর্থ লাভ হবে। বাণিজ্যিক কারণে ভ্রমণ ফলপ্রদ হবে।

কন্যা : আজ প্রিয়জনদের সাথে অশান্তি মিটে যাবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে যোগাযোগ বাড়বে। বই পড়ে বা মন পছন্দ গান শুনে কিছুটা সময় কাটাতে পারেন। স্ত্রীয়ের সাথে প্রেম নতুন উচ্চতা পাবে।

তুলা: বুদ্ধি খাটিয়ে জটিল পরিস্থতি থেকে বেরিয়ে আসুন। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ আপনাকে তরতাজা রাখবে। পরিবারের মানুষদের সাথে সময় কাটান। কর্মক্ষেত্রে কিছুটা সময় বাঁচাতে পারলে একান্তে কাটান।

বৃশ্চিক : শরীরচর্চা এবং ব্যায়ামকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করে ফেলুন। শরীর ভালো থাকবে। কেউ ঋণ চাইলে তা এড়িয়ে যাবার চেষ্টা করুন। পরিবারের সাথে সময় কাটান। স্ত্রীয়ের সাথে মনমালিন্য হতে পরে।

ধনু : পরিবারের নিত্য নতুন প্রত্যাশা আপনাকে বিরক্ত করে তুলতে পারে। কর্মক্ষেত্রে আপনার উপস্থিত বুদ্ধির কারণে নতুন কিছু হতে পারে। এর ফলে প্রশংসিত হবেন। পরিবারের সাথে কিছুটা সময় কাটান।

মকর : অসুস্থতা থেকে সেরে উঠবেন আজ। আপনার উদারতার সুযোগ নিয়ে সুযোগসন্ধানী বন্ধু বা আত্মীয়রা আপনার ক্ষতি করতে পারে। কর্মক্ষেত্রে আপনার শুভাকাঙ্ক্ষীদের সহায়তা পাবেন।

কুম্ভ : আর্থিক অনটনের জন্য আজ কোনও গঠনমূলক সিদ্ধান্ত নিতে পারবেন না। শিল্প এবং নাটকের সাথে যুক্ত মানুষদের সৃজনশীলতার শ্রীবৃদ্ধি হবে। দিনের শেষে অবসর সময়ে একান্তে সময় কাটান।

মীন : পারিবারিক সমস্যাগুলি নিয়ে স্ত্রীয়ের সাথে আলোচনা করুন। আর্থিক ব্যাপারেও স্ত্রী আপনাকে ভালো পরামর্শ দিতে পারেন। প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতন হন। কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement