Ajker Rashifal, 20 October 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 20 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আজকের দিনটি মজা করে কাটবে। উপার্জন ভালো হবে। ফলে প্রয়োজন অনুযায়ী খরচ করতে অসুবিধা হবেনা। কারোর অভ্যাস দ্বারা প্রভাবিত হবেন না। প্রেমের ক্ষেত্রে নিজের আবেগ সংবরণ করুন।
বৃষ : সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত রাখুন। মন হালকা থাকবে। সন্ধ্যার দিকে কোনও সুখবর পেতে পারেন। এর ফলে সমস্ত পরিবারে একটি খুশির পরিবেশ তৈরি হবে। নতুন কাজে হাত দেওয়ার আগে সব কিছু বিবেচনা করুন।
মিথুন : নেশার দ্রব্য থেকে দূরে থাকুন। অত্যাধিক নেশার দ্রব্যের প্রতি আসক্তি আপনার জীবনের সাধারণ কাজগুলিকে ব্যহত করবে। অতীতের সুখস্মৃতি রোমন্থনে কিছু সময় কাটবে।
কর্কট : আজকের দিনটি অবসর যাপনে কাটবে। মন ভালো থাকবে। কিছু আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে আপনার বিচক্ষণতা দিয়ে তা কাটিয়ে উঠবেন। গোপন শত্রুদের থেকে সাবধান থাকুন।
সিংহ : আজ আপনার হতাশাজনক মনোভাব সমস্ত কাজে বাধা সৃষ্টি করবে। আত্মবিশ্বাসের অভাবের ফলে সাফল্য হ্রাস পাবে। বন্ধুদের সাথে আড্ডায় কিছু সময় কাটতে পারে। গাড়ি চালানোর সময় সাবধান থাকুন।
কন্যা : খেলাধুলোয় অংশগ্রহণ করুন। ভালোবাসার মানুষদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনার দীর্ঘদিনের পরিশ্রম আজ কাজে আসবে। স্ত্রীয়ের সাথে সমস্ত কথা খুলে বলুন।
তুলা: আকস্মিক কোনও ঘটনা আপনার মনে দাগ ফেলতে পারে। নিজের লক্ষ্যে স্থির থাকুন। আজ নতুন প্রেম আসতে পারে। আপনার স্ত্রী আপনাকে নতুন কাজের ব্যাপারে অনুপ্রানিত করবেন।
বৃশ্চিক : আজকের দিন আপনার জন্য মঙ্গলজনক। দীর্ঘদিনের অসুস্থতা থেকে সেরে উঠবেন। বিনা পরিশ্রমেই আজ অর্থ উপার্জন হবে। বাড়িতে অতিথি আসতে পারে। একান্তে সময় কাটান।
ধনু : আপনার শরীর ভালো রাখতে দীর্ঘসময়ের জন্য হাঁটাহাঁটি করা উচিৎ। কোনও বন্ধু ঋণ চাইলে তা দেওয়ার আগে সবদিক বিবেচনা করবেন। আত্মীয়দের সমালোচনার মুখে পড়তে পারেন।
মকর : যেকোনো শুভ কাজের প্রতি আপনার আগ্রহ থাকবে। বয়স্কদের সমস্ত কাজে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে আপনার উদ্যম প্রশংসা পাবে। অফিসের কাজ মিটিয়ে পরিবারকেও সময় দিতে পারবেন।
কুম্ভ : আপনার ভালো স্বাস্থ্য আপনাকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে। গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আসতে পারে। আজ সাজগোজের ব্যাপারে আপনার শৌখিনতা দেখা যাবে। সকলের প্রশংসা পাবেন।
মীন : আজ আপনার প্রচুর খরচ হবে। তবে বেশ কিছু উৎস থেকে আর্থিক লাভ হওয়ায় আপনাকে আর্থিক অসুবিধায় পড়তে হবে না। ঘর সাজিয়ে ঘরের পরিবেশ বদলে ফেলতে পারেন। মন ভালো থাকবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)