Ajker Rashifal, 20 May, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 20 May, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজকে আপনার নিজেকে পরীক্ষার দিন। অনেক দায়িত্ব আসবে। অনেকের প্রত্যাশা পূরণ করতে হবে আজ। তবে আপনার জন্য নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারলে আজ খ্যাতির অধিকারী হবেন।

বৃষ : আজকের দিন আপনার পক্ষে শুভ। রাজনৈতিক বিরোধীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। আপনি ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাবেন। তবে নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। সন্ধ্যায় পরিবারের সাথে সময় কাটান।

মিথুন : আজ বৌদ্ধিক ও ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। সন্তানের পক্ষ থেকে আনন্দের খবর পাবেন। তবে দুর্ভাগ্যজনক কিছু ঘটার সম্ভাবনাও রয়েছে। তাই সাবধানে থাকুন।

কর্কট : আজ শুভ কাজে আপনার আগ্রহ বাড়বে। আপনার সিদ্ধান্ত ভবিষ্যতে উপকারে আসবে। সন্তানের বিয়েতে বাধা কেটে যাবে। জনসংযোগ বৃদ্ধি পাবে। নিকৃষ্টমানের কেউ সমস্যায় ফেলতে পারে।

সিংহ : আজ ভাগ্যের সমর্থন পাবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। পুরানো বিবাদের অবসান ঘটবে। বিরোধীদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। নতুন বন্ধু পেতে পারেন। আজ আপনি আনন্দ উপভোগের জন্য ব্যয় করবেন।

কন্যা : আজ বয়স্করা সেবা এবং পুণ্যকর্মে অর্থ ব্যয় করবেন। সেই হেতু মনে প্রশান্তি থাকবে। দাম্পত্য জীবনে মনোরম পরিস্থিতি আসবে। বন্ধুদের সাথে সাক্ষাৎ আনন্দ দেবে।

তুলা : আজ অতিরিক্ত শ্রমের তুলনায় আয় কম হবে। ব্যয় বাড়বে। এতে আর্থিক সমস্যায় পড়তে পারেন। গোপন শত্রুদের থেকে সতর্ক হওয়া দরকার। পারিবারিক অশান্তিরও সম্ভাবনা রয়েছে। সূর্যাস্তের সময় থেকে কিছুটা স্বস্তি পাবেন।

বৃশ্চিক : আজ কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে। আজ আপনার পরিকল্পনার কথা সকলের সামনে প্রকাশ করুন। এতে আপনি সকলের থেকে প্রশংসা পাবেন।

ধনু : আজ রাষ্ট্রীয় বিষয়ে সাফল্য আসবে। ঘরে ধন-সম্পদ বৃদ্ধি পাবে। বন্ধুবান্ধবদের থেকে অনেক সুবিধা পাবেন। শত্রুদের বিরুদ্ধে জয়লাভ আত্মতৃপ্তি দেবে। রাতে শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মকর : আজ সৎ মানুষদের সান্নিধ্যে মনে আনন্দ থাকবে। উচ্চ আধিকারিকদের কৃপায় জমি-সম্পত্তি সংক্রান্ত সমস্যাও মিটে যাবে। সন্ধ্যার সময় স্বাস্থ্য কিছুটা সমস্যায় ফেলতে পারে। সতর্ক থাকুন।

কুম্ভ : আজ আপনার কর্মফলে সিদ্ধি লাভ হতে পারে। অর্থলাভেরও সম্ভাবনা রয়েছে। কোনও বৃদ্ধ মহিলার আশীর্বাদে আপনি উন্নতির বিশেষ সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে ভাইদের সাথে বিরোধের সমাধান হবে।

মীন : আজ সারাদিন জুড়ে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বিরোধী পক্ষ পরাজিত হবে। আপনার সৌভাগ্যের সূচনা হতে চলেছে। ব্যবসায় বেশি অর্থ বিনিয়োগে লাভ পাবেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement