Ajker Rashifal, 2 November 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 2 November 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : অনেকদিনের আশাগুলি আজ পূরণ হতে পারে। পুরানো দিনে করা কিছু ধার আপনার আর্থিক দায়ভার বাড়িয়ে তুলবে। কোনও আত্মীয়ের সাথে দেখা কর্মতে যেতে পারেন। অবসর সময়ে সিনেমা দেখে কাটাতে পারেন।
বৃষ : আপনার ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাসের অভাব আপনাকে অনেক ক্ষেত্রে পিছিয়ে দেবে। সামাজিকতার কথা ভেবে কোনও কাজ থেকে সরে আসবেন না। নিজের ফেলে রাখা কাজ সম্পূর্ণ করার চেষ্টা করুন।
মিথুন : আপনার খুশি সকলের সাথে ভাগ করে নিন। ব্যবসায়ীদের পক্ষে আজ পরিস্থিতি অনুকূল নয়। তাই চেষ্টা করুন বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকতে। বাড়িতে অপ্রত্যাশিত অতিথির আগমনে আপনার কাজ বিঘ্নিত হতে পারে।
কর্কট : আজ পুরানো কোনও বন্ধুর থেকে ব্যবসার ক্ষেত্রে ভালো পরামর্শ পাবেন। পরামর্শ অনুযায়ী চললে সাফল্যের সম্ভাবনা বাড়বে। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে স্ত্রীয়ের সাথে সময় কাটান। পরিবারে শান্তি থাকবে।
সিংহ : সঠিক পরিকল্পনায় চললে আপনার আর্থিক উপার্জন বেড়ে যাবে। তবে শরীরের যত্ন নিন। বেশি তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন। প্রেমিকার সাথে কোনও পরিকল্পনা ব্যর্থ হতে পারে। এর ফলে আপনি হতাশ হবেন।
কন্যা : বিশ্রামের অভাবে আপনি ক্লান্ত বোধ করবেন। শরীরের যত্ন নেওয়া দরকার। বাবার থেকে কোনও দরকারি পরামর্শ পেতে পারেন। ভালবাসার মানুষের সাথে একটি ছোট ছুটি কাটাতে কোথাও যেতে পারেন।
তুলা : ধার দেওয়া টাকা আজ ফেরত পাবেন। ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার বিরোধী মানুষদের আজ আপনি ভালবাসা দিয়ে জয় করবেন। সবকিছু সঠিকভাবে পরিকল্পনা করলে সাফল্য আসবে।
বৃশ্চিক : মানসিক চাপ থেকে মুক্তি পেতে শারীরিক এবং মানসিক ব্যায়াম কার্মার প্রয়োজন আছে। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন। স্ত্রীয়ের সাথে আজ আনন্দময় সময় কাটাবেন। কোনও সিনেমা দেখতে যেতে পারেন।
ধনু : আজ আপনার শক্তি ও আত্মবিশ্বাসের প্রভাবে সব কাজ সহজে হয়ে যাবে। ব্যবসায়িক অংশীদারদের থেকে কাজে সহায়তা পাবেন। আর্থিক লাভ বাড়বে। সকলের থেকে আলাদা হয়ে আকা সময় কাটাতে পারেন।
মকর : সুযোগসন্ধানী মানুষদের এড়িয়ে চলার চেষ্টা করুন। পরিবারের সাথে ভালো সময় কাটিয়ে চাপমুক্ত হবেন। প্রেমের মানুষের প্রতি কামনার বশবর্তী হবেন না। ব্যবসায়িক কাজের জন্য কোথাও ঘুরতে যেতে পারেন।
কুম্ভ : আর্থিক ব্যাপারে সমস্যায় পড়তে পারেন। ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। কোনও প্রবীণ ব্যক্তির থেকে এই ব্যাপারে পরামর্শ নিন। স্ত্রীয়ের শরীর খারাপ হতে পারে। এর ফলে আপনার দুশ্চিন্তা বাড়বে।
মীন : অনেক দিন ধরে আটকে থাকা কাজ আজ মিটে যাবে। যেকোনো ক্ষেত্রে বিনিয়োগের আগে সব দিক যাচাই করে নিন। পরিবারে নতুন অতিথি আসতে পারে। নতুন কোনও লাভজনক পরিকল্পনার শুরু হতে পারে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)