Ajker Rashifal, 2 June 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 2 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আজ আপনি বিজয়লাভের আনন্দ পাবেন। সেই উপলক্ষে বন্ধুদের সাথে আনন্দের উদযাপন করতে পারেন। আজ কাজের চাপ বেশি থাকায় পরিবারকে সময় দিতে পারবেন না। উপার্জন ভালো হবে।
বৃষ : খারাপ চিন্তাকে প্রশ্রয় দেবেন না। ইতিবাচক চিন্তা নিয়ে এগিয়ে যান। সাফল্য পাবেন। হঠাৎ করে পাওয়া কিছু অর্থ থেকে আপনার সমস্যার সমাধান হবে। সহকর্মীদের সহায়তায় অফিসে কাজ ভালো গতিতে এগোবে। সন্ধ্যায় বন্ধুদের সাক্ষাতে আনন্দ।
মিথুন : আজ আপনার দয়ার কারণে পরিস্থিতি সুখকর থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। কিন্তু অধিক খরচ আপনাকে অভাবে ফেলতে পারে। ছাত্রদের ফাঁকি মারার প্রবণতা দেখা যাবে। কোনও নতুন অংশিদারিত্ব শুরু হতে পারে।
কর্কট : আজ আপনি সাহসের সাথে যে কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনেরা আপনার কাজে খুশি হবেন। সহকর্মীদের সহযোগিতায় ব্যবসায় শ্রীবৃদ্ধি। দিনের শেষে স্ত্রীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।
সিংহ : আজ অতিরিক্ত ব্যয়ের জন্য অর্থাভাব হতে পারে। এই অভাবকে কেন্দ্র করে পরিবারে সমস্যা তৈরি হতে পারে। আজ বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটালে মন ভালো থাকবে। যে কাজ উপভোগ করেন সেই কাজে সময় কাটান।
কন্যা : আজ খাওয়া দাওয়া নিয়ে সতর্ক থাকুন। না হলে শারীরিক সমস্যা হতে পারে। কাউকে ধার না দেওয়াই ভালো। আপনার জ্ঞান এবং রসবোধ সকলের নজর কাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। বাড়ি ফিরে সন্ধ্যায় সিনেমা দেখতে পারেন।
তুলা: প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় আজ নতুন প্রকল্প শুরু করতে পারবেন। প্রয়োজনীয় মূলধনও যোগাড় হয়ে যাবে। আজ ভ্রমণ প্রেমের ক্ষেত্রে লাভজনক হতে পারে। অনেক কিছু লাভ করেও একটা অসন্তোষ আপনার মধ্যে থেকে যাবে।
বৃশ্চিক : কোনও কিছু জানতে গিয়ে নতুন বন্ধু পেতে পারেন আজ। বাইরের খাবার এড়িয়ে চলুন। পুরানো বন্ধুদের সাথে দেখা হয়ে মন ভালো থাকবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করুন।
ধনু : আজ জীবনকে পুরোপুরি উপভোগ করুন। তবে নেশার দ্রব্যের পিছনে খরচ করবেন না। এতে শরীর এবং অর্থনৈতিক অবস্থা দুই-ই খারাপ হবে। কর্মক্ষেত্রে সুযোগসন্ধানী মানুষদের এড়িয়ে চলুন। স্ত্রীর সাথে প্রেমময় সময় কাটান।
মকর : আজ আপনার মন প্রফুল্ল থাকবে। অর্থনৈতিক দিকেও কিছু লাভ হতে পারে। ধার দেওয়া টাকা ফেরত পাবেন আজ। আজ মায়ের সেবায় নিয়োজিত হতে না পারায় হীনমন্যতায় ভুগতে পারেন। অতীতের স্মৃতিচারণ মন ভালো রাখবে।
কুম্ভ : আজ মায়ের থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বিদেশি আত্মীয়ের থেকে আসা উপহার আজ পরিবারে খুশি আনবে। ব্যবসায়িক লাভও হবে। আজ ভ্রমণের ফলে যোগাযোগ বাড়বে। নতুন সুযোগ আসতে পারে।
মীন : আজ পারিবারিক চাপের কারণে সহজে কাজে মন বসাতে পারবেন না। খরচ বাড়ায় সঞ্চয় কমে যাবে। কাজের ক্ষেত্রেও অমনোযোগের ফলে বিঘ্ন ঘটতে পারে। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখুন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)