Ajker Rashifal, 19 October 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 19 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : দীর্ঘদিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যাগুলি আজ মিটে যাবে। নিজের মধ্যেকার সমস্ত নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলুন। কোনও বয়স্ক আত্মীয়কে তার সমস্যার সমাধানে সাহায্য করবেন।

বৃষ : আজ নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে অস্বস্তি বাড়বে। পরিবারে সর্বত্র সুখ-শান্তি থাকবে। বেহিসেবি খরচ হতে পারে। সন্ধ্যায় ধর্মীয় সাহিত্য পড়া হতে পারে। রাতে সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন।

মিথুন : বন্ধুদের থেকে অনেক উপকার পাবেন আজ। কিছু বিনিয়োগ আজ যথেষ্ট লাভ দেবে। প্রিয়জনের সাথে কোথাও যাওয়া হতে পারে। ব্যবসায় লাভ হওয়ার নতুন কোনও পরিকল্পনা সফল হবে।

কর্কট : আজ পেট এবং বায়ু সম্পর্কিত সমস্যায় ভুগতে পারেন। এর জন্য অকারণ খরচ আপনার হতাশার কারণ হবে। সন্ধ্যায় ভাল সংবাদ উত্সাহ দেবে। রাতের বেলা কোনও মঙ্গল অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

সিংহ : উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে ভুগতে পারেন। আর্থিক বিনিয়োগের ব্যাপারে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন। স্ত্রীকে সময় দিন। কাজের চাপ থাকলেও আজ নিজের জন্য সময় বের করতে পারবেন। একান্তে সময় কাটান।

কন্যা : আজ আপনি খুব আবেগপ্রবণ থাকবেন। তাই সংবেদনশীল পরিস্থিতি এড়িয়ে চলুন। নতুবা মানসিক আঘাত সইতে হতে পারে। অসুস্থ আত্মীয়কে দেখতে যেতে পারেন আজ। আপনার সহায়তা তাদের কাজে আসবে।

তুলা: আজ পরিবার বা বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া হতে পারে। পরিবারের সাথে সুন্দর সময় কাটবে। প্রেমের ব্যাপারে প্রতারিত হতে পারেন। তাই সাবধান থাকুন। আগের কাউকে দেওয়া ঋণের টাকা ফেরত পেতে পারেন।

বৃশ্চিক : আজ শরীর ভালো থাকবে। আগে বিনিয়োগ করা টাকা আজ লাভ দেবে। নতুন কোনও জায়গায় আমন্ত্রিত হতে পারেন। কোনও সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগাযোগ বাড়বে। অবসর সময় সিনেমা দেখে কাটাতে পারেন।

ধনু : পুরানো বন্ধুদের সাথে দেখা হয়ে আনন্দ পাবেন। তবে খরচের ব্যাপারে সাবধান হোন। সকলকে খুশি রাখার জন্য আজ আপনার দিনটিও আনন্দে কাটবে। কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। সেই নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে।

মকর : আজ এমন কাজ করুন যাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক সমস্যা নিয়ে স্ত্রীর সাথে আলোচনা করতে পারেন। নতুন জিনিস জানার আগ্রহ আপনাকে এগিয়ে নিয়ে যাবে।

কুম্ভ : সমস্ত কাজে বাধা আসবে। অধস্তনদের অসহযোগিতায় সমস্যা বাড়বে। পরিবারের থেকেও ইতিবাচক কিছু ঘটবে না আজ। সন্ধ্যার পর পরিস্থিতির উন্নতি হবে। প্রতিবেশীদের থেকে সহায়তা পেতে পারেন।

মীন : বহুদিন ধরে চলে আসা সমস্যা আজ মিটে যাবে। আপনার জীবন নতুন খাতে প্রবাহিত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা নিজেদের শান্ত রাখার চেষ্টা করুন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনও খারাপ খবর আসতে পারে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement