Ajker Rashifal, 18 September 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 18 September 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ :আজ আপনার জন্য দিন শুভ। ব্যবসায় লাভবান হতে না পারলেও ক্ষতির ঝুঁকির শঙ্কা শূন্যের কোঠায়। জমি সংক্রান্ত ঝামেলা দূর হবে। সড়ক পারাপারে সাবধানতা অবলম্বন আপনাকে দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্তি দেবে।

বৃষ :ছোটবেলার ভালোলাগা উঁকি দেবে। সেই ভালোলাগার আপনাকে অনেক দূরে নিতে পারে। অর্থ অর্জনের যোগ রয়েছে। বিদেশে যাত্রা শুভ নয়। বেকাররা সাবধানে চলবেন, অসাবধানতার জন্য চাকরি বোর্ডে খারাপ ফল আসতে পারে।

মিথুন :আজ আপনাকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সামান্য কারণে কাছের কাউকে অনেক দূরে ঠেলে দিতে হতে পারে, আবার দূরের কেউ হতে পারে খুব আপন। প্রেমের ফুলটি বাসি হতে চলেছে, লজ্জা না করে এখনই হাতবদলের ব্যবস্থা করুন। কর্মক্ষেত্রে কৃতকর্মের উচ্ছ্বসিত প্রশংসা পাবেন।

কর্কট :আজকের দিনে আর্তমানবতার সেবায় নিজেকে খুব বেশি দরদী মনে হতে পারে। দুঃস্থ সেবায় ব্যয় হতে পারে বেশ কিছু টাকা। প্রেমিক মন আজ সৃজনশীল কাজে উৎসাহ পাবে প্রিয়জনের কাছ থেকে। বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে গেলে বিকেলের কিছু কাজে ভুল হওয়ার আশঙ্কা থেকে যাবে।

সিংহ :ঘুম থেকে উঠেই বেশ সুখী সুখী মনে হবে। দিন গড়ানোর সঙ্গে ছোট্ট একটি কারণ ক্ষণিকের জন্য দুঃখিত করে দিতে পারে। তবে সে দুঃখ আপনার ভেতর এমন এক জিদ তৈরি করবে যা সফলতার দিকে ধাবিত করবে। অর্থকড়িতে টানাটানি না থাকার সম্ভাবনায় বেশি।

কন্যা :ভালোবাসার মানুষকে তার প্রাপ্য সময়টা দিন। অর্থভাগ্য আজ ভোগাবে, ভালো খারাপের মধ্যে দুলতে থাকবে অনবরত। গ্রহের কল্যাণে অশুভ আজ দূরে সরে যাবে। অর্থ লেনদেনে সাবধানতা রাখুন।

তুলা :আজ প্রেমে ঘটে যাবে অনাকাঙ্ক্ষিত দুর্যোগ। রূপ সচেতনতায় আপনার অনেকটা সময় নষ্ট হবে সেটা আপনি যেই জাতিকা হোন। কর্মক্ষেত্রে সহকর্মীর আচরণে মন বিগলিত হতে পারে। ভালোবাসার মানুষটি আজ আপনার প্রতি বড্ড যত্নশীল হয়ে উঠবে।

বৃশ্চিক :ধার দেয়া অর্থ আদায়ে বেগ পেতে হবে। দূরযাত্রায় সামান্য জটিলতা আনন্দকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শ্রদ্ধেয় কোনো ব্যক্তির কাছ থেকে আশার বাণী শুনতে পারবেন । পরিবারের কারো সফলতা আনন্দের উদ্রেক ঘটাবে।

ধনু :আপনার গ্রহ বন্ধুদের সঙ্গে যৌথ বিনিয়োগে বিরত থাকতে বলছে। রাজনৈতিক কোনো চাপ অনৈতিকভাবে আপনাকে পাকড়াও করতে চাইতে পারে। সাবধানের ওপর বাড়তি সাবধান থাকতে হবে। প্রিয় মানুষটিকে যেকোনো অজুহাতে আজ উপহার দিতে হবে।

মকর :বাড়িতে অপ্রত্যাশিত কারো আগমনে দিনের সব পরিকল্পনা এলোমেলো হয়ে যেতে পারে। প্রজাপতির পালক মনকে করে দিতে পারে উতলা। বিনিয়োগে বিশেষ সুবিধা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। তবে অবশ্যই রাস্তা পারাপারে সচেতন হতে হবে।

কুম্ভ :প্রতিবেশীর কারো উপকার করতে গিয়ে ফেঁসে যাওয়ার আশঙ্কা আছে। আজ সমাজের মুরব্বীদের সঙ্গে কোনো বিচার কার্যে ভূমিকা রাখতে হতে পারে। কর্মক্ষেত্রে অযথায় সহকর্মীর সঙ্গে কাজের ব্যাপারে মতবিরোধ বাধতে পারে। বেকারদের কারো চাকরি প্রাপ্তির শুভ সংবাদ আসতে পারে।

মীন :ভালোবাসার সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। লেগে থাকা কাজের সফলতা নাকের ডগায় ঝুলবে, হাতে পাওয়ার অপেক্ষা মাত্র। আপনার আচরণের বিশেষ প্রশংসা জুটে যাবে সামান্য পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে। পারিবারিক ঝামেলার সমাধান আজ আপনার হাত দিয়েই হওয়া সম্ভব।

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement