Ajker Rashifal, 18 November, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 18 November, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে বিশ্রামের একান্ত প্রয়োজন। বিতর্ক ও মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে চলুন। অন্যের দোষ খোঁজা থেকে বিরত থাকুন। সপ্তাহের মাঝদিকে বিদেশি বাণিজ্যে সুখবর আসতে পারে। দূর দেশ থেকে মনের মানুষটির কাছ থেকে মানসিক সহযোগিতা পাবেন। সপ্তাহের শেষ দিকে কর্মক্ষেত্রে বহুদিনের কোনো প্রচেষ্টার সফল বাস্তবায়ন হতে পারে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে প্রেমের ক্ষেত্রে ইচিবাচক সাড়া পাবেন। ব্যবসায়িক পরিমণ্ডলে সুনাম বাড়তে পারে। সপ্তাহের মাঝদিকে আশপাশের মানুষজন আপনার প্রতি খুব বেশি খুশি থাকবে না। সপ্তাহের শেষদিকে বৈদেশিক যোগাযোগ শুভ। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ছাত্র ছাত্রীরা ভালো পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে পরনিন্দা ও কুৎসা রটনা থেকে দূরে থাকুন। ধূমপান ছাড়ুন, তবেই আপনি সুস্থ হতে পারবেন। সপ্তাহের মাঝদিকে ব্যবসায় নতুন বিনিয়োগ আসতে পারে। আপনার স্ত্রী বেশ রোমান্টিক হতে পারে। সপ্তাহের শেষদিকে অস্থিরতার অনুভূতি আপনাকে বলহীন করতে পারে। তা থেকে বাঁচতে লম্বা পায়চারি করুন এবং সতেজ বাতাসে শ্বাস নিন।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে প্রেমিক প্রেমিকারা ফোনে ব্যস্ত সময় পার করতে পারেন। প্রেম অপরিমিত, সীমাহীন এই কথাগুলো উপলব্ধি করতে পারবেন। সপ্তাহের মাঝদিকে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষত, পেটের সমস্যায় ভুগতে হতে পারে। সপ্তাহের শেষদিকে ব্যবসায় উন্নতি হবে। সংসার জীবনে কোনো সমস্যা থাকলে জীবনসঙ্গীর সঙ্গে তা নিয়ে খোলামেলা আলোচনা করুন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে বন্ধুদের পূর্ণ সহযোগিতা পাবেন। পরিবারের কোনো দায়িত্ব পালন করতে হতে পারে। সপ্তাহের মাঝদিকে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। শিক্ষার্থীদের জীবনে নতুন কোনো সুযোগ আসতে পারে। সপ্তাহের শেষদিকে উচ্চ রক্তচাপজনীত সমস্যায় ভুগতে হতে পারেন। স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হলেও সতর্কতা আবশ্যক।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে সাংবাদিকদের ব্যস্ততা বাড়বে। ভ্রমণের জরুরি কাগজপত্র সবসময় সঙ্গে রাখবেন, অন্যথায় বিব্রত হতে পারেন। সপ্তাহের মাঝদিকে বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে। নতুন বাড়ি কিংবা জমি কেনার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষদিকে আপনার ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফল্গুধারার মতো প্রবাহিত হবে। শিক্ষার্থীদের জীবনে সাফল্য আসবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষত, আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রচণ্ড সতর্ক থাকবে হবে। পরিবারের সদস্যদের কাছে নিজের অগ্রাধিকার পাওয়াটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সপ্তাহের মাঝদিকে সঙ্গীর সঙ্গে ভ্রমণের আনন্দ পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসু হবে। সপ্তাহের শেষদিকে ঘর বাড়ি সংক্রান্ত কোনো জটিলতায় নিজেকে বিভ্রান্ত মনে হতে পারে। বিরোধ ও বিতর্ক এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুর দিকটা প্রিয়জনকে সঙ্গে নিয়ে কোনো কাজে নামার জন্য শুভ সময়। সময়টা আপনার অনুকুলে বলা যায়, জীবনে কোনো স্বীকৃতি পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পাওনা আদায় হবে, এই ব্যাপারে প্রভাবশালী কারও সাহায্য পেতে পারেন। সপ্তাহের শেষদিক ভাই কিংবা বোনের বিয়ের যোগাযোগ আসতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য সময়টা ভালো।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে কাজের প্রয়োজনে দেশের বাইরে যাওয়া হতে পারে। আয়ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হয়ে উঠতে পারে। সপ্তাহের মাঝদিক উৎসাহ বাড়বে, ফলে কাজে সাফল্য আসবে। নতুন কাজের অর্ডার পেতে পারেন। সপ্তাহের শেষদিকে কোনো অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে। প্রেমের ভাগ্য শুভ।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে প্রিয় সান্নিধ্য এবং সামাজিক জমায়েত আপনাকে আনন্দ দেবে। কাজে ধৈর্য্য রাখতে হবে, তবেই সফলতার স্বাদ পাবেন। সপ্তাহের মাঝদিকে কোনো বিষয় আপনার বিরক্তির কারণ হতে পারে। মানসিক চাপ থাকবে, সংসারের প্রতি বিতৃষ্ণা আসতে পারে। সপ্তাহের শেষদিকে আপনার যত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হতে পারে। আপনার নম্রতা অনেক খুশিরর মুহূর্ত বয়ে আনবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনাকে ঘিরে জটিলতার সৃষ্টি হতে পারে। পেশাজীবীদের মধ্যে কারও প্রসার বাড়তে পারে। সপ্তাহের মাঝদিকে অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রেমিক প্রেমিকাদের আবেগ উচ্ছাস বৃদ্ধি পেতে পারে। বয়স্কদে যত্ন নিন। সপ্তাহের শেষদিকে কারও প্ররোচনায় ভুলবেন না, মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে প্রেমিক প্রেমিকারা একে অপরকে খুশি রাখতে ফোনে কথা বলুন। বেকারদের কেউ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। সপ্তাহের মাঝদিকে আপনি আপনার ভালোকাজের জন্য সম্মানীত হবেন। প্রচণ্ড পরিশ্রমের মধ্য দিয়ে কোনো সমস্যার সমাধান হতে পারে। সপ্তাহের শেষদিকে জনহিতকর কাজে যুক্ত হয়ে বিশিষ্ট ব্যক্তির সঙ্গ পেতে পারেন, যা আপনাকে গর্বিত করবে। বন্ধু ও জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)