Ajker Rashifal, 18 December 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 18 December 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : বেপরোয়া জীবনযাপন পরিবারে অশান্তি আনবে। নিজেকে সংযত করার চেষ্টা করুন। অর্থ বিনিয়োগের আগে সব দিক বিবেচনা করুন। বাড়িতে অপ্রত্যাশিতভাবে কোনও আত্মীয় আসতে পারে। তার সাথে কথা বলতে গিয়ে আপনার কাজের সময় নষ্ট হবে।

বৃষ : কাউকে মনে মনে ঘৃণা করলেও তা সামনে দেখানো অনুচিত। আপনার ব্যক্তিত্বে সামঞ্জস্য আনার চেষ্টা করুন। সমস্ত কাজ সামলে বাড়ির ছোটদের সাথে কিছুটা সময় কাটান। আর্থিক ব্যপারে প্রবীণ ব্যক্তিদের পরামর্শ আজ কাজে আসবে।

মিথুন : আজ প্রচুর টাকা পাবেন। মনে শান্তি থাকবে। তাড়াহুড়োর মধ্যে নেওয়া সিদ্ধান্তে সন্তানদের ক্ষতি হতে পারে। তাই ভেবেচিন্তে কাজ করুন। ম্যাগাজিন পড়ে কিছুটা সময় কাটাতে পারেন। টিভি দেখাতেও কিছু কাজের সময় নষ্ট হতে পারে।

কর্কট : সন্দেহজনক ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করবেন না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভালোবাসার ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত নেওয়া উচিত হবেনা। অফিসে কাজের অতিরিক্ত চাপ থাকার কারণে পছন্দের কাজে সময় দিতে পারবেন না।

সিংহ : ভিড় বাসে চেপে অসুস্থ হতে পারেন। যে কোনও রকম যানবাহন থেকে সাবধান থাকা দরকার। টাকাপয়সা খরচের আগে সবদিক বিবেচনা করুন। সত্যি বলার চেষ্টা করুন। অন্যথায় আপনার কাজকর্মের বিপুল ক্ষতি হবে।

কন্যা : কোনও আত্মীয়ের বাড়িতে গিয়ে অপ্রস্তুত হতে পারেন। আজ বাচ্চাদের প্রতি আপনার অতিরিক্ত স্নেহ দেখা যাবে। শরীর মন ভালো থাকবে। আগে কেনা জমি বেচে দেওয়ার পক্ষে এটি উপযুক্ত সময়। ভালো লাভ পাবেন।

তুলা : কোনও সামাজিক জমায়েতে উপস্থিত থাকতে পারেন। এর ফলে মন ভালো হবে। আর্থিক ব্যপারে স্ত্রীয়ের মত না নিলে ঝগড়া হবে। আপনার শান্ত স্বভাব আজ খারাপ পরিস্থিতি থেকে আপনাকে বের করে আনবে। মায়ের শরীরের যত্ন নেওয়া দরকার।

বৃশ্চিক : প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ বাড়িয়ে তুলুন। এর ফলে আপনার সমৃদ্ধি আসবে। সন্ধ্যায় প্রচুর অর্থ পেতে পারেন। নেশার দ্রব্য আপনার সময় ও শরীর দু'ই নষ্ট করবে। তাই এসব থেকে দূরে থাকার চেষ্টা করুন। দাম্পত্যসুখ উপভোগ করুন।

ধনু : আর্থিক সমস্যা আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে। পরিবারের সকলের সাথে সমস্যাগুলি ভাগ করে নিন। অফিসের কাজ সকলের মধ্যে ভাগ করে দিন। অন্যথায় সময়ে কাজ শেষ করতে না পারার জন্য সমস্যা বাড়বে।

মকর : দীর্ঘদিন ধরে চলে আসা দায় থেকে আজ মুক্ত হবেন। বাইরের কারোর সাথে কথা বলার সময় সংযত হোন। আপনারকথা অন্যদের মনে আঘাত দিতে পারে। বন্ধুদের থেকে সমস্ত কাজে সাহায্য পাবেন। স্ত্রীয়ের সাথে প্রেমময় সময় কাটবে।

কুম্ভ : পরিবারের কিছু দরকারি জিনিস কিনতে যতে হবে। শপিং করতে গিয়ে প্রচুর খরচ হয়ে যাবে। বাড়ির সমস্যাগুলি মিটে যাবে আজ। শরীরচর্চা করা আপনার জন্য জরুরী কিন্তু কাজের চাপে তা করার সময় পাবেন না। পুরানো প্রেমের স্মৃতি জাগবে মনে।

মীন : দুধের ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা আজ আর্থিকভাবে লাভবান হবেন। আজ সকলে আপনার ভাবনা অনুযায়ী কাজ করবে। অপরিচিত ব্যক্তিদের নিজের সম্পর্কে বেশি তথ্য না দেওয়াই ভালো। পরবর্তী সময়ে সমস্যা হতে পারে ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement