Ajker Rashifal, 17 October 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 17 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : পেশাগত ক্ষেত্রে সঠিক পরিকল্পনা দরকার। তবেই সাফল্য আসবে। কিছু ক্ষেত্রে ঝুঁকি নেওয়ারও প্রয়োজন হতে পারে। কাজের অতিরিক্ত চাপের জন্য ক্লান্তি আসতে পারে।

বৃষ : ব্যবসায় উন্নতি হবে তবে বাকি অংশীদার বা সহকারীদের সাথে মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সকলকে তার যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন। আপনার অহংকারী মনোভাব অনেকের মনকষ্টের কারণ হতে পারে।

মিথুন : আপনার সঙ্গীর উল্লেখযোগ্য কোনও উন্নতি হবে। এর ফলে বাড়িতে খুশির পরিবেশ থাকবে। তবে আত্মতুষ্টিতে ভুগবেন না। ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা করে এগোন। অর্থপ্রাপ্তির আশা রয়েছে।

কর্কট : পরিবার এবং কাজের চাপ দুই মিলে আপনার উপর মানসিক চাপ বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। আপনার কাজ অনেকটা সহজ হয়ে যাবে।

সিংহ : পরিবারের পরিবেশ অশান্ত থাকবে। তাই সকলের সাথে সংযত আচরণ করুন। অকারণ সন্দেহ সম্পর্কে চিড় ধরাতে পারে। তাই নিজের আদর্শের উপর সৎ থাকুন। সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।

কন্যা : ব্যবসার ব্যাপারে বন্ধু এবং সহকর্মীদের সাথে আলোচনা করুন। এর ফলে আর্থিক সমৃদ্ধি আসবে ব্যবসায়। নতুন অংশীদারকে ব্যবসায় যোগ করানোর আগে সব দিক বিবেচনা করুন।

তুলা: দিনের শেষে আজ আর্থিক লাভ হতে পারে। কাজের ফাঁকে মাঝে মাঝে বিরতি নিন। এতে মন হালকা থাকবে। স্ত্রীকে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করুন। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারে।

বৃশ্চিক : বাচ্চাদের সাথে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করুন। আজ আর্থিক লাভ হবে। কিছু সামাজিক কাজে অনুদান দিতে পারেন। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতায় সমস্ত কাজ মিটে যাবে।

ধনু : আজ আপনার শরীর ভালো থাকবে। আর্থিক দিকেও অনেক সুবিধা পেতে পারেন। কাউকে ধার দেওয়া টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন।

মকর : আজ বাইরে কোথাও যাওয়ার আগে প্রবীণদের থেকে আশীর্বাদ নিন। কোনও ঐতিহাসিক স্থানে যাওয়া হতে পারে। পরিবার ও বন্ধুদের সাথে সুন্দর সময় কাটবে। নতুন প্রকল্পে লগ্নি না করাই ভালো।

কুম্ভ : যে কাজে আপনি নিযুক্ত আছেন সেই কাজ গুরুত্বের সাথে সম্পন্ন করুন। পরিবারের মানুষদের ইচ্ছাগুলিকে গুরুত্ব দিন। যাদের সাথে আপনার বনে না তাদের থেকে দূরে থাকাই ভালো।

মীন : দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। আপনার শরীর ভালো না থাকার সম্ভাবনা রয়েছে। আজ কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে আপনার সামাজিক যোগাযোগ বাড়বে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement