Ajker Rashifal, 17 November 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 17 November 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : পুরানো উদ্যোগগুলি আজ সাফল্য দেবে। পরিবারের সকলকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। তুচ্ছ বিষয় নিয়ে মাথা গরম করা উচিত নয়। পেশাদারী ক্ষেত্রে আপনার কাজের উন্নতি হবে। প্রেমিকার সাথে স্মরণীয় মুহূর্ত কাটাবেন।
বৃষ : আজ বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। তাদের সাহায্যে আপনার ব্যবসায় উন্নতি হবে। ভাই বোনদের থেকে সমর্থন পাবেন সমস্ত কাজে। শিশুদের ক্ষেত্রে খেলতে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন : কারোর প্রতি ঘৃণার মনোভাব আপনাকে অস্থির করে তুলবে। আপনার স্বাভাবিক কাজের গতি ব্যহত হবে। কোনও অচেনা ব্যক্তির সাথে আজ আপনার ভালোবাসার সম্পর্ক জন্মাবে যা ভবিষ্যতেও কাজে আসবে।
কর্কট : আজ কিছুটা সময় সমস্ত কাজ থেকে অবসর নিয়ে নিজেকে নিয়ে মেতে থাকুন। এতেই আপনার মানসিক শান্তি লুকিয়ে আছে। আপনার কঠোর পরিশ্রম প্রত্যাশা মত ফল এনে দেবে কর্মক্ষেত্রে।
সিংহ : অভিজ্ঞ মানুষদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করলে আজ ভালো লাভ পেতে পারেন। প্রেমিকার মন জুগিয়ে চলার চেষ্টা করুন, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে জানান। বয়স্কদের ক্ষেত্রে পুরানো বন্ধুদের সাথে দেখা করতে যেতে পারেন।
কন্যা : আজ সমস্ত কাজ খুব তৎপরতার সাথে মিটিয়ে ফেলবেন। বাচ্চাদের সমস্যা নিয়ে আজ কিছু সময় ব্যস্ত থাকতে হবে। সময়ের গুরুত্ব বুঝে কাজ করুন। কোনও যাত্রিক গোলযোগ আপনার কাজের পথে বাধা হতে পারে।
তুলা : কোনও অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। কাজের ব্যস্ততা থাকলেও শরীরচর্চার জন্য কিছু সময় বরাদ্দ করা উচিত। সৃষ্টিশীল কাজের মধ্যে দিয়ে আপনার মাঝে লুকিয়ে থাকা আনন্দ খুঁজে নিন।
বৃশ্চিক : অতীতে বিনিয়োগ করা অর্থ আজ আপনাকে লাভবান করবে। পরিবার এবং কাছের মানুষদের সাথে আজ বাড়িতে কোনও মিলন উৎসবের আয়োজন হতে পারে । বাবা মায়ের আশীর্বাদে বিবাহিত জীবনে নতুন মোড়।
ধনু : নিজের কাজগুলিকে আরও উন্নত করার চেষ্টা করুন। আপনার বিপদের কথা আত্মীয়দের সাথে ভাগ করে নিন। কোনও সমাধান সূত্র আসতে পারে। অবসর সময়ে নিজের পছন্দের কাজ করুন। স্ত্রীয়ের সাথে সম্পর্কের উন্নতি হবে।
মকর : ধ্যান এবং যোগাভ্যাসের মধ্য দিয়ে আজ মানসিক শান্তি আসবে। আপনার ব্যক্তিগত উন্নতি আপনার নিজের এবং পরিবারের জন্য ভালো সময় ডেকে আনবে। আজ অফিসের কাজ এবং রাস্তার ভিড়ের জন্য বাড়ি ফিরতে দেরি হবে।
কুম্ভ : পারিবারিক কিছু উত্তেজনার জন্য কর্মক্ষেত্রে আপনার দৈনন্দিন কাজে প্রভাব পড়বে। আপনার ভালবাসার মানুষকে আঘাত দেবেন না। আজ সমস্ত কাজ তাড়াতাড়ি মিটিয়ে কিছু অতিরিক্ত সময় পাবেন যা সৃজনশীল কাজে ব্যয় করুন।
মীন : শরীরের যত্ন নিন। রক্তচাপ সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। সমস্ত কাজ পরিকল্পনামাফিক করুন। বাবা মা কে নিয়ে কোনও আনন্দের সফরে যেতে পারেন। স্ত্রীয়ের সাথে ভালবাসা আজ এক নতুন উচ্চটা পাবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)