Ajker Rashifal, 17 May 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 17 May 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ: সংসারে বহুদিন ধরে চলা অশান্তি মিটে যাবে। আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে অশান্তি আসতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। তাই যেকোনো বিতর্ক থেকে দূরে থাকুন।
বৃষ: প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে।
মিথুন: পড়াশোনার জন্য দিনটি ভাল। কর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে। প্রেমের ব্যাপারে বিরহ আসতে পারে। ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসায় বাড়তি খরচের আশঙ্কা।
কর্কট: আপনার সামাজিক কোনও কাজে জনপ্রিয়তা বাড়তে পারে। শারীরিক কষ্ট অনুভব করতে পারেন। ব্যবসায় অশুভ কিছু ঘটতে পারে। সংসারে কোনও বিবাদ কাজের ব্যাঘাত ঘটাতে পারে। শত্রুর ব্যাপারে সাবধান থাকুন। প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ বাধতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে।
সিংহ: বাড়িতে অতিথি আসতে পারে। গঠনমূলক কোনও কাজের পরিকল্পনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। আজ সারাদিন ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। নিজের কাজটাই আগে গুছিয়ে শেষ করুন।
কন্যা: আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি হবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য বিপুল খরচ হবে। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। প্রেমে বাধা।
তুলা: আজ আপনি প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও রকম উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না। নিজের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করুন। অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের কথা মেনে চলুন।
বৃশ্চিক: খরচের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে। সঞ্চয়ী হন। শরীরে রোগ ভোগাতে পারে। পরিবারের সঙ্গে মতবিরোধ কেটে যাবে। বসের সঙ্গে মতবিরোধ কাটবে না। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলা জিতে যাওয়ার সম্ভাবনা। লটারি প্রাপ্তি হতে পারে।
ধনু: আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ থাকবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাধতে পারে। অতিরিক্ত পরিশ্রমে অসুস্থ অনুভব হতে পারে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে। ত্রিকোণ প্রেমের যোগ।
মকর: আজ নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে।। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কাজের জন্য বাইরে যেতে হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। প্রেম মোটামুটি ভালোই কাটবে।
কুম্ভ: ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে লেনদেন করুন। আজ সারাদিন খরচ বাড়তে পারে। প্রেমিকার পিছনে অর্থব্যয় হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে।
মীন: ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এখন ঠিক সময় নয়। চাকরির পদোন্নতিতে বিদেশযাত্রার যোগ দেখা যাচ্ছে। বেকারদের চাকরির যোগ। শুভ সংখ্যা-৩, শুভ রং-কালচে লাল
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)