Ajker Rashifal, 16 October 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 16 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : সারাদিন ব্যস্ত থাকবেন, তাই জীবনসঙ্গী একাকীত্ব অনুভব করবেন।ভাই বোনের হঠাৎ করে সামাজিক স্থিতি উন্নত হবে। নতুন ও পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে,যা পরবর্তীকালে কাজের সহায়ক হবে।

বৃষ : আপনার কথা ও কাজের প্রভাব সকলের উপর পড়বে। সকলে আপনার কথা শুনে চলবে।আজ আপনি পুরোনো বিবাদ মিটিয়ে নেবার জন্য মনস্থির করতে পারেন।

মিথুন : আজ আপনার একটু ভালো মন্দ খেতে ইচ্ছা হবে। আটকে থাকা অর্থ ফিরে পেতে পারেন। আজ পারিবারিক জীবন ভালো কাটবে। অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে।

কর্কট : আজ ক্লান্তি কাটাতে আপনার বিশ্রাম করা দরকার। নাহলে শরীরের ক্লান্তি মনকেও গ্রাস করবে। সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন। নাহলে পস্তাতে হতে পারে। কিছুটা সময় একা থাকুন।

সিংহ : দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যাগুলি মিটে যাবে। আপনার বিচক্ষণ সিদ্ধান্ত অনেক বিবাদের অবসান ঘটাবে। সারাদিনে কাজের চাপ মিটিয়ে নিজের জন্য কিছুটা সময় বের করুন।

কন্যা : পরিবারের অত্যাধিক প্রত্যাশা মেটাতে না পারায় হতাশা গ্রাস করতে পারে। অতিরিক্ত মানসিক চাপ আপনার শরীরকে অসুস্থ করতে পারে। বাড়ির বেশ কিছু সমস্যা নিয়ে এখনই ব্যবস্থা নেওয়া দরকার।

তুলা: অনেক নতুন বিনিয়োগের সুযোগ আসবে। কিন্তু যেকোনোটি পছন্দ করার আগে সব দিক ভালো করে খোঁজ নিন। সৃষ্টিশীল কাজের সুযোগ আছে যে সমস্ত ক্ষেত্রে সেই জাতীয় প্রকল্পে নিজেকে যুক্ত করুন।

বৃশ্চিক : আজ আপনার মাইগ্রেনের সমস্যা হতে পারে। খাওয়াদাওয়ার ব্যপারে সাবধান হওয়া দরকার। বৈদ্যুতিক জিনিসের জন্য খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধুরন্ধর ব্যক্তিদের থেকে সাবধান থাকুন।

ধনু : ব্যবসায়ীদের ক্ষেত্রে অতিরিক্ত লাভের সম্ভাবনা রয়েছে। আপনার স্ত্রী আপনাকে নতুন কাজের ব্যাপারে অনুপ্রানিত করবেন। নিজের পরিকল্পনা কারোর কাছে আলোচনা করবেন না।

মকর : আজ আপনার শারীরিক এবং মানসিক শক্তি তুঙ্গে থাকবে। ফলে আপনার সমস্ত কাজ নিমেষে সমাপ্ত হবে। নিজের লক্ষ্যে স্থির থাকুন। আজ নতুন প্রেম আসতে পারে।

কুম্ভ : সাম্প্রতিক কোনও দুর্ঘটনা থেকে মানসিক শান্তি বিঘ্নিত হবে। কাজের সুবাদে কোনও ভ্রমণে গিয়ে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। তবে যোগাযোগ বাড়বে। স্ত্রী আপনাকে সন্দেহ করতে পারে।

মীন : আর্থিক সমস্যাগুলি আজ মিটে যাবে। ব্যবসায় নতুন অংশিদারিত্বের সুযোগ আসতে পারে। সব দিন বিবেচনা করে সিদ্ধান্ত নিন। খেলাধুলোর সাথে নিজেকে যুক্ত করুন। তবে অতিরিক্ত খেলা আপনার পড়াশোনার ক্ষতি করবে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement