Ajker Rashifal, 15 October 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 15 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আজ আপনার শরীর মন ভালো রাখতে যোগব্যায়াম করুন। কোনও প্রতিবেশী টাকা ধার চাইলে তার সবদিক বিচার করে তবেই ধার দিন। তাড়াতাড়ি অফিসের কাজ মিটিয়ে বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটান।
বৃষ : অত্যাধিক দুশ্চিন্তার কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। মনের স্বাস্থ্য নিয়ে সজাগ থাকুন। আপনার আগে নেওয়া ঋণ শোধ করতে গিয়ে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে।
মিথুন : মনে শান্তি থাকবে। শরীর বিশ্রাম পাবে। কঠোর পরিশ্রমের ফল উপভোগ করবেন। পেশাদারি ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত ভবিষ্যতে মুনাফা দেবে। পরিবারের সমস্যা নিয়ে ব্যস্ত থাকবেন। পারিবারিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
কর্কট : প্রতিকূল পরিস্থিতি কেটে গিয়ে ভালো কাজের সুযোগ আসবে। যার ফলে আপনার পুরানো ক্ষতি গুলির নিরাময় হয়ে যাবে। নতুন কোনও প্রকল্পে কাজ শুরু হতে পারে যা আপনাকে দীর্ঘস্থায়ী লাভ দেবে।
সিংহ : শারীরিক সমস্যায় ভুগতে পারেন। মানসিক চাপ আপনাকে উদ্বিগ্ন রাখবে। কর্মক্ষেত্রেও চালু থাকা কাজ বন্ধ হতে পারে। নতুন বিনিয়োগ এড়িয়ে চলুন। ভাই বোনেরদের সাথে সমস্যা মিটে যাবে। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে।
কন্যা : উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে ভুগতে পারেন। আর্থিক বিনিয়োগের ব্যাপারে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন। স্ত্রীকে সময় দিন। কাজের চাপ থাকলেও আজ নিজের জন্য সময় বের করতে পারবেন। একান্তে সময় কাটান।
তুলা: কোনও বড় প্রকল্পে নিযুক্ত হতে পারেন। আর্থিক লাভের সাথে সাথে বিভিন্ন খাতে খরচ বাড়বে। আয় বুঝে ব্যয় করুন। অবসর সময়ে স্মৃতি রোমন্থনে কাটতে পারে। সমস্ত কাজে পত্নীর সমর্থন পাবেন।
বৃশ্চিক : অলিক ভাবনায় ভেসে যাবেননা। পরিবারের প্রয়োজন বুঝে চলার চেষ্টা করুন। জমি সংক্রান্ত বিনিয়োগ থেকে আজ লাভ পাবেন। ব্যবসায় স্পষ্টবাদী হয়ে আপনি অনেকের চক্ষুশূল হতে পারেন।
ধনু : অলিক ভাবনায় ভেসে যাবেননা। পরিবারের প্রয়োজন বুঝে চলার চেষ্টা করুন। জমি সংক্রান্ত বিনিয়োগ থেকে আজ লাভ পাবেন। ব্যবসায় স্পষ্টবাদী হয়ে আপনি অনেকের চক্ষুশূল হতে পারেন।
মকর : অযথা বেশি খরচ করবেননা। আর্থিক সমস্যায় পড়তে পারেন। বন্ধুদের সাথে আজ ভালো সময় কাটবে। প্রেমে নতুন মোড় আসবে। বাড়িতে হটাৎ কোনও আত্মীয় আসতে পারে। ফলে আপনার জরুরি সময় নষ্ট হবে।
কুম্ভ : আজ শরীর এবং মন তরতাজা থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহায়তায় কোনও নতুন প্রকল্প চালু হতে পারে। কাজের চাপ থাকলেও আজ পরিবারের সাথে সময় কাটান।
মীন : আজ আপনার সৃজনশীল প্রতিভা বিকাশ ঘটানোর দিন। এই সংক্রান্ত কাজ থেকে আজ আর্থিক লাভ হতে পারে। প্রেমের ক্ষেত্রে মনঃক্ষুণ্ণ হতে পারেন। পরিবারের কারণে দাম্পত্যে সমস্যা দেখা দিতে পারে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)