Ajker Rashifal, 15 June 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 15 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ দানধ্যান করে মানসিক শান্তি পাবেন। কোনও সামাজিক অনুষ্ঠানে গিয়ে যোগাযোগ বাড়বে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপে নতুন কাজের পরিকল্পনা পেতে পারেন। সময়ের অপচয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

বৃষ : আজ অনেক দিনের অসুখ সেরে যাবে। নতুন বিনিয়োগের পক্ষে আজ ভালো সময়। পুরানো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা। বাড়িতে পুরানো বন্ধুরা আসতে পারে। তাদের এবং পরিবারের সাথে আনন্দে কাটান।

মিথুন : আজ আপনি অল্প সময়ে বেশি উপার্জনের চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল। অন্যের দোষ ধরা বন্ধ করুন। সহকর্মীদের থেকে কাজের প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি লাভজনক।

কর্কট : আজ মন উৎফুল্ল থাকবে। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। প্রভূত অর্থ উপার্জন করবেন আজ। গহনা বা ঘরের জরুরি জিনিস কেনা হতে পারে। নতুন চাকরির আবেদন করার পক্ষে এটি ভালো দিন।

সিংহ : জনৈক সাধুর উপদেশে মনে শান্তি পাবেন। আজ চেষ্টা করেও খরচ কমাতে পারবেন না। বন্ধুদের হস্তক্ষেপে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। নতুন মানুষদের সাথে পরিচয় হতে পারে। কর্মক্ষেত্রে কোনও বিতর্কে জড়াবেন না।

কন্যা : আপনার আত্মবিশ্বাস এবং দক্ষতার ফলে সমস্ত কাজ তাড়াতাড়ি মিটে যাবে। ফলে অনেকটা সময় অবসর পাবেন। আজ আপনি সকলের দৃষ্টি আকর্ষণ করবেন। অংশীদারি কারবারে সমস্যা তৈরি হতে পারে।

তুলা: আজ আপনার সমস্ত কাজ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। জমিজমা সংক্রান্ত ব্যবসায় আজ লাভের পালা। বন্ধুদের পরামর্শে ব্যবসায় উন্নতি।

বৃশ্চিক : আজ শরীরকে সুস্থ রাখতে হাসিখুশি থাকুন। সুযোগসন্ধানী বন্ধুদের থেকে দূরে থাকুন। কাউকে ধার না দেওয়াই ভালো। অভিজ্ঞ মানুষদের থেকে নতুন পরিকল্পনা পেতে পারেন।

ধনু : বন্ধুদের সাথে মানসিক বিবাদ আপনাকে বিরক্ত রাখবে। কর্মক্ষেত্রে কারও সাথে সম্পর্কে যাবেন না। সন্মানহানি ঘটতে পারে। সন্ধ্যায় বা রাতের দিকে একান্তে কোথাও হাঁটতে যেতে পারেন।

মকর : নিজের ব্যক্তিত্ব বিকাশের মধ্যে দিয়ে ঘৃণা বোধ কমিয়ে আনুন। আজ সকালেই আর্থিক লোকসানের সম্ভাবনা। সন্ধ্যায় বাড়িতে অতিথি আসতে পারে। কর্মক্ষেত্র থেকেও সুসংবাদ আসবে।

কুম্ভ : আজ অর্থলাভ আপনার অনেক সমস্যার সমাধান করবে। বন্ধু এবং পরিবারের কাছ থেকে সব কাজে সাহায্য পাবেন। সমস্ত কাজ পরিকল্পনা করে করুন। অবসর সময় কাটান পরিবারের সাথে।

মীন : আজ বাড়িতে কোনও ধর্মানুষ্ঠান হতে পারে। সকলের ব্যাপারে সংবেদনশীল হোন। না হলে সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের থেকে প্রশংসা পাবেন। জীবনসঙ্গীর সাথে আজ অবসরে প্রেমময় সময় কাটান।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement