Ajker Rashifal, 15 July 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 15 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ :খেলাধুলা শরীরচর্চার মধ্য দিয়ে শরীর ভালো থাকবে। ধ্যানে কিছুটা সময় কাটালে মানসিক চাপমুক্ত হবেন। বুদ্ধি দিয়ে পারিবারিক সমস্যাগুলি মিটিয়ে ফেলুন। অফিসের কাজে প্রশংসা পাবেন।

বৃষ : আপনার পরিশ্রমের যোগ্য সম্মান পাবেন। দিনের শেষভাগে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সকলের সাথে খুশি ভাগ করে নিন। সৃজনশীল মানুষদের আজ সাফল্য আসবে। কোনও গুণী ব্যক্তির সাথে পরিচয় হতে পারে।

মিথুন : সকলের সাথে হাসিমুখে থাকুন। অচেনা উৎস থেকে অর্থ উপার্জন হবে। বহুদিনের প্রতীক্ষিত সম্মান পাবেন আজ। সকলের থেকে দূরে গিয়ে একান্তে সময় কাটাতে পারেন। মনে শান্তি আসবে।

কর্কট : সমস্ত দুশ্চিন্তা ভুলে আজকের দিনটি হইহুল্লোড় করে কাটান। জাঁকজমকের সাথে দিন অতিবাহিত হবে। জিনিসের অপচয় কম করার চেষ্টা করুন। সময়ের সঠিক ব্যবহার করুন। দাম্পত্যসুখ নতুন মাত্রা পাবে।

সিংহ : কোনও ঋণ থেকে আজ মুক্ত হতে পারেন। সহকর্মীদের সাথে সমর্থন পাবেন। বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটবে। কিছুটা সময় শরীরচর্চায় কাটান। অবসর সময়ে সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন।

কন্যা : নিজের বিচক্ষণতা এবং কূটনৈতিক বুদ্ধি কাজে লাগিয়ে সামনে আসা সমস্যার সমাধান করুন। সন্ধ্যায় স্ত্রীয়ের সাথে একান্তে সময় কাটান। আপনার কথার ধরনই আজ আপনার সাফল্যের কারণ হবে।

তুলা: অর্থ এবং সময়ের অপচয় করবেন না। সমস্যায় পড়তে হতে পারে। নিজের জেদ নিয়ন্ত্রণ না করলে পারিবারিক সম্পর্কে ফাটল ধরতে পারে। যৌথ ব্যবসায় না যাওয়ার চেষ্টা করুন। অংশীদারেরা আপনাকে ঠকাতে পারে।

বৃশ্চিক : সমস্যা নিয়ে বেশি দুশ্চিন্তা আপনাকে দুর্বল করে দেবে। আত্মবিশ্বাসের অভাব দেখা যাবে। প্রিয়জনদের অকারণ সন্দেহ করবেন না। বন্ধুদের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন। স্ত্রীয়ের সমর্থন পাবেন।

ধনু : আজ মন স্থির এবং শান্ত থাকবে। ধর্মীয় কার্যকলাপে কিছু অর্থ ব্যয় হবে। পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। মন হালকা লাগবে। অনেক ভুল বোঝাবুঝি মিটে যাবে। খাওয়াদাওয়ার ব্যাপারে সাবধান হন।

মকর : বিষাদ ঝেড়ে নতুন উদ্যমে কাজ শুরু করুন। আপনার পুরানো বিনিয়োগগুলি থেকে যথেষ্ট লাভ পাবেন। কারোর উপর জোর করে কিছু চাপিয়ে দেবেন না। সামাজিক কাজের প্রতি আপনার আগ্রহ থাকবে।

কুম্ভ : সাফল্য পাওয়ার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন। বাবা মায়ের থেকে আর্থিক সহায়তা পাবেন। ফলে বেশ কিছু সমস্যা মিটে যাবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। সন্ধ্যার সময় পরিবারের সাথে কাটান।

মীন : আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। আপনার অধস্তনদের বুদ্ধিমত্তার সাথে সামাল দিন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কর্মসূত্রে ভ্রমণে যেতে হতে পারে। পুরানো বন্ধুদের সাথে দেখা হবে। তাদের সাথে কিছু সময় আনন্দে কাটবে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement