Ajker Rashifal, 14 September 2023:স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 14 September 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ আপনার সমস্ত কাজ খুব তাড়াতাড়ি মিটে যাবে। তবে অন্যদের সাথে জড়িত থাকা কাজে নিজেকে জড়াবেন না। অনেক মানুষের সাথে কোনও সামাজিক বিনোদনে অংশগ্রহণ করতে পারেন।

বৃষ : কোনও দলগত কাজ করার সময় সংযত থাকুন। আপনার কথায় অন্যেরা ক্ষিপ্ত হতে পারে। জমিজমায় বিনিয়োগ আজ লাভ দেবে। বাড়ির বাকি থাকা কাজ যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

মিথুন : আপনার চলতে থাকা বিনিয়োগ গুলি থেকে লাভ পাবেন। আর্থিক সমস্যা বাড়তে পারে। তবে আপনার বিচক্ষণতা দিয়ে সব কিছু সামলে নেবেন। চাকরি পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করুন।

কর্কট : আজকের দিনটি খুশিতে এবং আনন্দে কাটবে। বাড়ির বড়দের থেকে আর্থিক ব্যাপারে পরামর্শ নিলে আপনার সুবিধা হবে। কর্মক্ষেত্রে নিজেকে জাহির করার চেষ্টা করবেন না। বাকিদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন।

সিংহ : আজ অনেক বন্ধুদের সাহায্যে আপনার কাজ সহজ হয়ে যাবে। সারাদিন খুশি আর আড্ডায় কাটবে। প্রেমের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। তাই সাবধান থাকুন। সাহিত্যপাঠ আপনাকে আনন্দ দেবে।

কন্যা : পরিবারের কারোর সাথে মনোমালিন্য হওয়ার কারণে নিজের মনের শান্তি নষ্ট হতে দেবেন না। জমিজমায় বিনিয়োগ লাভজনক হবে। হঠাৎ করে কোথাও যেতে হতে পারে। ফলে বাড়িতে সময় দিতে পারবেন না।

তুলা: আপনার বেপরোয়া এবং বেহিসেবি আচরণ বন্ধু বা বাড়ির মানুষদের দুশ্চিন্তার কারণ হতে পারে। বাইরে কোথাও গেলে আপনার সাথে থাকা টাকা এবং মূল্যবান জিনিস সাবধানে রাখুন।

বৃশ্চিক : আজকের দিনটিতে বিশ্রাম নিন। গত কয়েকদিনের কাজের চাপ আজ আমোদপ্রমোদের মধ্য দিয়ে প্রশমিত হবে। বাড়ির কিছু ঘটনা আপনাকে ভাবাবে। প্রিয়জনদের জন্য কিছু করার চেষ্টা করুন।

ধনু : আপনার দানশীল মনোভাব আজ আপনাকে অনেক সম্মান দেবে। নতুন বিনিয়োগগুলি থেকে লাভ পাবেন। আজ আপনার মধ্যে ধৈর্যের অভাব লক্ষ্য করা যাবে। প্রেমিকার মন বোঝার চেষ্টা করুন।

মকর : আজ নিজের আদর্শে স্থির থাকুন। প্রতিকূল পরিস্থিতি আপনাকে আপনার ধারণা থেকে টলিয়ে দিতে পারে। নিজের উপর বিশ্বাস রাখুন। বাড়িতে কোনও উৎসবের আয়োজন হতে পারে।

কুম্ভ : গ্রহের অবস্থান আজ মর্যাদা বৃদ্ধি করবে যা শত্রুদের মনোবল ভেঙে দেবে। গুণীমানুষদের সাথে ঘরোয়া সম্পর্ক। চাকরি বা ব্যবসায় অনুকূল পরিবেশ। সন্ধ্যা থেকে রাত অবধি হঠাৎ অতিথিদের আগমণে ব্যয় বাড়তে পারে।

মীন : বিপুল আর্থিক লাভ। প্রিয়জনের থেকে কাঙ্ক্ষিত সুখ এবং সমর্থন পাবেন। সন্ধ্যা থেকে রাত অবধি মঙ্গল অনুষ্ঠানে যোগদান। খাওদাওয়াতে সতর্ক হবেন। ব্যবসায় বিভ্রান্তি থাকলে জনৈকের পরামর্শ কার্যকর হতে পারে। দিনটি মঙ্গলজনক হবে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement