Ajker Rashifal, 14 October 2023: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 14 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আজ আপনি ক্লান্ত বোধ করবেন। তাই বিশ্রাম নেওয়া প্রয়োজন। মনের হতাশা কাটানোর জন্য পরিবারের সাথে সময় কাটান। গুরুজনদের পরামর্শে বিনিয়োগ করলে লাভ হবে।
বৃষ : শরীরের দিকে নজর দিন। শরীর ভালো রাখতে নিয়মিত শরীরচর্চা এবং ডায়েট করুন। অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন আজ। ফলে সঞ্চয় বাড়বে। কাজের সূত্রে কোথাও ঘুরতে যেতে পারেন।
মিথুন : আজ আপনার মধ্যে শিশুসুলভ মেজাজ দেখা যাবে। সকলের সাথে আনন্দ করুন। কিছু সময় একান্তে কাটান। আটকে থাকা কাজ গুলি আজ মিটে যেতে পারে। স্ত্রীয়ের সাথে মধুর সময় কাটবে।
কর্কট : আজ জীবনকে উপভোগ করুন। দুশ্চিন্তায় সময় কাটাবেন না। কাছের কোনও মানুষের সাথে মনোমালিন্য হতে পারে। আপনার তোষামোদকারীদের থেকে দূরে থাকার চেষ্টা করুন।
সিংহ : খুচরো ব্যবসায়ীরা তাদের ব্যবসায় ভালো রোজগারের জন্য বিশেষজ্ঞের মত নিতে পারেন। অবসর সময়ে বই পড়লে মন ভালো থাকবে। শরীর সুস্থ রাখতে নেশার দ্রব্য গ্রহন করা বন্ধ করে দিন।
কন্যা : আপনার মন আজ একাগ্র থাকবে। তাই যেকোনো কাজ আজ সহজেই করতে পারবেন। কিছু অতিরিক্ত উৎস থেকে আর্থিক লাভ হবে।আপনি প্রচারের আলোয় থাকবেন। স্ত্রীয়ের সাথে আজ প্রেমময় দিন কাটান।
তুলা: আজ আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। বিবাহিত জীবন সুখী হবে। অর্থ ও খ্যাতি বৃদ্ধি পাবে। আপনার নিজের উপর নিয়ন্ত্রণ বজায় না রাখলে শারীরিক ও মানসিক যন্ত্রণা পেতে হতে পারে। পরীক্ষার জন্য করা শ্রম আজ ফল দেবে।
বৃশ্চিক : আপনার জীবনকে মহীরুহের মত বিকশিত করুন। সকলে আপনার থেকে উপকৃত হবে। বন্ধুদের থেকে প্রশংসা পাবেন। সন্তানদের স্বাস্থ্য সমস্যার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে।
ধনু : আজ ভালো উপার্জন করবেন, তাই মন ভালো থাকবে। আটকে থাকা পুরোনো কাজ নতুন করে শুরু করার পরিকল্পনা করবেন। বিবাহিতরা পরস্পরের সাথে আনন্দে থাকবেন। আপনার চাকরিতে আজ কিছু পরিবর্তন হবার সম্ভাবনা আছে।
মকর : চাকরি ও ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন আনতে চাইলে আজকের দিনটা শুভ। কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটাবেন। পুরোনো কাজ সঠিক সময় শেষ হবে।
কুম্ভ : ব্যবসায়ীদের লাভের অর্থ পাওয়ার সম্ভাবনা আছে। আজ বাহন ক্রয়ের জন্য অর্থ নিবেশ করতে পারেন। চাকরিরতদের অতিরিক্ত কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। ছাত্রদের জন্য দিনটি ভালো।
মীন : আজ অনেক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে ও তাদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটাবেন। সব দিক থেকে দিনটা আজ ভালোই যাবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)