Ajker Rashifal, 14 December 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 14 December 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : খেলাধুলো আপনার মনোবল বাড়িয়ে দেবে। শরীর মনকে তরতাজা রাখবে। সন্ধ্যার সময় দীর্ঘ-প্রতীক্ষিত অতিথির আগমনে আনন্দ পাবেন। রাতে মঙ্গল অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

বৃষ : ধ্যান এবং যোগ মানসিক শান্তি দেবে। আজ হঠাৎ করে বিপুল অর্থ পেতে পারেন। ব্যবসায়িক পরিকল্পনা গতি পাবে। রাষ্ট্রীয় মর্যাদা বাড়বে। তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্তের জন্য অনুশোচনা হতে পারে।

মিথুন : আজ রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসবে। বাচ্চাদের প্রতি দায়বদ্ধতাও পূরণ হবে। প্রতিযোগিতার ক্ষেত্রে আজ আপনি এগিয়ে থাকবেন। বন্ধু এবং স্ত্রী-র সহায়তায় চাপমুক্ত হবেন।

কর্কট : আয়ের নতুন উত্স তৈরি হবে। বাগ্মিতার জন্য সম্মানিত হবেন। আবহাওয়া বদলে শারীরিক সমস্যা হতে পারে। সাবধান থাকুন। ভ্রমণ লাভজনক হতে পারে। আত্মীয়দের অপ্রত্যাশিত উপকার খুশি আনবে।

সিংহ : কর্মক্ষেত্রের নিষ্প্রাণ কাজ আপনাকে ব্যাজার করে দেবে। সন্ধ্যায় বাচ্চাদের সাথে কিছু সময় কাটিয়ে মানসিক অবসাদ থেকে মুক্ত হতে পারেন। লেনদেনের সময়ে সজাগ থাকা উচিত।

কন্যা : অনেক দিনের আশা আজ পূরণ হবে। অতিরিক্ত খরচে লাগাম না দিলে কখনই অর্থ সঞ্চয় করতে পারবেন না। আপনার প্রচেষ্টা আজ কর্মক্ষেত্রে প্রশংসা পাবে। সন্তানের সম্মানে আনন্দিত হবেন।

তুলা: আপনার নিজস্ব উদ্যমই আপনাকে চাপমুক্ত রাখবে। অত্যাধিক কাজের চাপ আপনাকে বিরক্ত করে তুলবে। ভাইবোনেদের সাহায্যে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক লাভ এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক : অপব্যয় না আটকালে সমস্যা বাড়বে। পরিকল্পনা করে খরচ করুন। আর্থিক বিষয়ের পরিকল্পনায় স্ত্রীয়ের মতামত নিতে পারেন। ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই সঞ্চয় শুরু করা উচিৎ।

ধনু : সন্তানদের পড়াশোনা আপনাকে ব্যস্ত রাখবে। পরিবারের মানুষদের সাথে অবসর সময় কাটান। খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নবান হোন। নাহলে অসুস্থ হতে পারেন।

মকর : আজ প্রেমের তিক্ততা ভুলে মেতে ওঠার দিন। জমিজমাতে বিনিয়োগ করার পক্ষে আজ ভালো দিন। সন্তানদের থেকে কোনও ভালো খবর পেতে পারেন। নেশার দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন।

কুম্ভ : স্ত্রীয়ের সাথে আর্থিক ব্যাপারে আলোচনা ভবিষ্যতে ভালো সঞ্চয়ের দিশা দেবে। ঘরের ব্যাপারে কিছু পরিবর্তন করার আগে সকলের সাথে আলোচনা করুন। যে কোনও ক্ষেত্রে বিজয়ী হবেন আজ।

মীন : গরিবদের সাহায্য করেই মানসিক শান্তি আসবে। কারোর থেকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। অফিসের কাজে আজ নতুন গতি আসবে। সন্ধ্যায় পত্নীর সাথে সময় কাটান

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement