Ajker Rashifal, 13 October 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 13 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : দুর্দশায় থাকা মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এতেই জীবনের সার্থকতা। কিছু সমস্যা মেটাতে না পারায় আপনার মন খারাপ থাকতে পারে। অকারণ খরচের ফলে সঞ্চয়ে টান পড়তে পারে।

বৃষ : বয়স্করা নিজেদের মানসিক শক্তিকে কাজে লাগিয়ে অনেক কাজ করতে পারবেন। সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা করুন। মানসিক শান্তি পাবেন। ভালোবাসার মানুষের কোনও অভ্যাসের জন্য বিরক্তি আসতে পারে।

মিথুন : নতুন কোনও আর্থিক চুক্তির সূচনা হতে পারে। ের ফলে আপনি প্রচুর উপার্জন করতে পারবেন। পরিবারের দায়িত্ব বৃদ্ধি পাওয়ায় চিন্তা বাড়বে। অর্ধাঙ্গিনীর সাথে আজ রোম্যান্স করে কাটবে।

কর্কট : নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। বিনিয়োগের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দরকারে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার। সন্ধ্যায় বাড়িতে অতিথি আসবে। ভ্রমণের সময় কাগজপত্র সাবধানে রাখুন।

সিংহ : আজ কোনও সাধু ব্যক্তির থেকে আধ্যাত্মিক তত্বের উপদেশ পেতে পারেন। নিজের সম্পর্কে সকলের কাছে বলার দরকার নেই। অল্প পরিচিতকে নিজের পরিকল্পনার কথা বলবেন না।

কন্যা : বহুদিনের আটকে থাকা টাকা পেয়ে যেতে পারেন আজ। আপনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সমস্ত কাজে সাফল্য নিয়ে আসবে। বন্ধু এবং আত্মীয়দের সাথে আনন্দে মেতে উঠুন। সৃজনশীল কাজে ব্যস্ত থাকুন।

তুলা: আজ ঝুঁকি নেওয়ার ফলে কোনও বিনিয়োগ থেকে অতিরিক্ত লাভ পেতে পারেন। আর্থিক সঞ্চয় বাড়বে। কাজের চাপ বেশি থাকায় বন্ধু বা পরিবারকে সময় দিতে পারবেন না।

বৃশ্চিক : সাধুদের সাথে মেলামেশা আপনাকে আত্মিক আনন্দ দেবে। সন্তানদের সামলাতে কিছুটা সময় যাবে। ভালোবাসার মানুষের সাথে দিনটি উপভোগ করুন। নিজের উপর বিশ্বাস রাখুন।

ধনু : দীর্ঘমেয়াদি ক্ষেত্রে বিনিয়োগ করুন। এর ফলে ভবিষ্যতে লাভ পাবেন। অবসর সময় বাচ্চাদের সাথে অতিবাহিত করুন। মন হালকা হবে। অফিসে কাজের চাপ থাকলেও পরিবারকে সময় দিন।

মকর : আজ আপনার উচ্চাকাঙ্খা অনেক দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সারা দিন কাজের চাপ খুব বেশী থাকবে। ফলে বিনোদনের সময় পাবেন না। পরিবারের সমর্থন আপনাকে আত্মবিশ্বাস যোগাবে।

কুম্ভ : আজ আপনার সুন্দর স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য কিছু কাজ করতে পারবেন। পরিবারের সকলে আপনার মনের মত কাজ নাও করতে পারে। সে’জন্য বিচলিত হবেন না। নতুন প্রেম আসতে পারে।

মীন : টাকাপয়সা সংক্রান্ত কাজ সাবধানতার সাথে সামলান। সন্তান কোনও বিষয়ে পুরস্কৃত হতে পারে। ফলে আপনি গর্বিত অনুভব করবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সাথে মতবিরোধ হতে পারে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement