Ajker Rashifal, 12 May 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 12 May 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ রাশি: আবেগের তীব্রতা আপনার জীবনে এখন কাপড়ের মতো আর সেই কাপড় দিয়ে কোন ধরনের বস্ত্র তৈরি করবেন তা আপনার নিজের উপরই নির্ভর করছে। মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করুন।

বৃষ রাশি: জীবনের মূল্যবোধ বুঝে সম্পূর্ণরূপে বাস্তবতাকে মেনে নিয়ে আপনার দিগন্ত আরো বিস্তৃত করার উপলব্ধিটা আগে মন থেকে করে নিন তারপর সঠিক রাস্তায় এগিয়ে যান এবং নিজেকে সত্যের স্রোতে ভাসিয়ে দিন। সফলতা নিশ্চিত।

মিথুন রাশি: নিজেকে সকলের কাছে প্রকাশ করুন। যখন আপনি অনেক উপরে উঠবেন বা নিচে পড়ে যাবেন তখন নিজেকে একবার যাচাই করে নেবেন আর মনটাকে প্রশস্ত করে ফেলুন ঠিক তখনই। বিনোদন শুভ।

কর্কট রাশি: নিজের চারপাশে একটা ক্ষীণ দূরত্বের মাঝে নিজেকে আবৃত করে না রেখে, নিজেকে আচ্ছাদনের বাইরে নিয়ে আসুন। সঠিক সিদ্ধান্ত নিয়ে আরো দ্রুতগতি সম্পন্ন হওয়ার উপযুক্ত সময় এখনই।

সিংহ রাশি: নিজেকে বেশি দ্বিধাদন্দের মধ্যে রাখবেন না। একবার ভাল সিদ্ধান্ত নিয়েছেন তো এটাকে বাস্তবায়ন করার জন্য পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যান, সাফল্য আপনারই, কারন ‘সাফল্য মণ্ডিত সময়’ নিজেই অপেক্ষা করছে আপনাকে অভিনন্দিত করার জন্য।

কন্যা রাশি: চারপাশের কাছের ও দুরের মানুষগুলোর দিকে তাকিয়ে মনে মনে আরেকবার বিচার করে নিন, ‘কে আপনার শুভাকাংখি আর কে নয়’। অতিরিক্ত পরনির্ভরশীলতা আপনার জন্য নয়।

তুলা রাশি: নিজের জীবনকে প্রাধান্য দেয়ার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন বেঁচে থাকার উদেশ্য। পাছে লোকে কিছু বলে কিন্তু কান দিতে নেই, তবে কাজ আর উদেশ্যটা সৎ থাকলে সাফল্য নিশ্চিত।

বৃশ্চিক রাশি: সৃজনশীলতা আপনার কর্মে আরো ধিক খ্যাতি এনে দিবে এবং আপনার প্রতিভার বিকাশ ঘটবে। তবে তাড়াহুড়া করে আপনি বড় কোন ঝুঁকি নিবেন না, যা আপনার ভবিষ্যৎ চলার পথে কোন নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ধনু রাশি: আপনার দায়িত্বশীল মনোভাবই আপনার সহায়ক হবে। আপনি বরং জগতে নির্ভয়ে এগিয়ে যেতে পারেন তবে নিজেক একটু আচ্ছাদনের মধ্যে রেখে অগ্রসর হন। কাছের মানুষগুলোর কাছে নিজেকে আরো তুলে ধরুন।

মকর রাশি: পূর্বের গোপন শত্রুর বিষয়ে সতর্ক থাকুন ও অপরিচিত বিপরীত লিঙ্গের কাছ থেকে দূরে থাকুন। গোপনীয়তা বজায় রেখে চলুন ও প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না। যোগাযোগের উপর জোর দিন।

কুম্ভ রাশি: কোন বিষয়ে আপোষ করতে একটি সঠিক উপায় প্রয়োজন। মানুষের সাথে সংযোগ বাড়ান। ব্যবসায়িদের জন্য দিনটি আশানুরূপ হবে না। দিনের শেষ ভাগে সামাজিক ভাবে কিছুটা উৎফুল্ল হবেন।

মীন রাশি: ভেবে দেখুন বেশি উপভোগ্য হবেন নাকি কিছু সঞ্চয়ী হবেন? টাকা উপার্জনে জোর দিন। ক্যারিয়ারের প্রতি আরো যত্নশীল হন। আপনার সৃষ্টিশীল শক্তিকে আরো বৃদ্ধি করুন ও কাজে লাগান।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement