Ajker Rashifal, 11 December 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 11 December 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : যেকোনো কাজে মনকে ব্যস্ত রাখুন। নেতিবাচক চিন্তাভাবনা করবেন না। ছাত্রদের পড়ায় আগ্রহ বাড়বে। পিতা-মাতা, গুরুর প্রতি আনুগত্য, ভক্তি বাড়বে। সন্ধ্যায় কোনও দুর্ঘটনা হতে পারে। সাবধান থাকুন।
বৃষ : বাড়িতে কোন অনুষ্ঠান আয়োজন হতে পারে। আত্মীয়ের উপহার আজ খুশি বয়ে আনবে । আয় বৃদ্ধির প্রচেষ্টা সফল হবে। ধনপ্রাপ্তি সঞ্চয় বাড়িয়ে তুলবে। আজ আপনি প্রতিটি ক্ষেত্রে সুবিধা পাবেন।
মিথুন : আজ শত্রুরা শক্তিশালী থাকবে। তবে আপনি নির্ভয়ে কাজ সম্পাদন করবেন। জীবন সঙ্গীর সাথে মিষ্টি সম্পর্ক বজায় থাকবে। সন্ধ্যার পর ভ্রমণ হতে পারে। সব্ কাজ খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলুন।
কর্কট : আত্মীয় এবং বন্ধুদের কারণে খরচ বেড়ে গিয়ে আপনার আর্থিক অবস্থা সঙ্গিন করতে পারে। ব্যবসায় বন্ধুদের সাহায্য পাবেন। ফলে লাভের সম্ভাবনা। সামাজিক কাজের দিকে আগ্রহ বাড়বে।
সিংহ : আর্থিক সমস্যা নিয়ে স্ত্রীর সাথে আলোচনা করতে পারেন। সঞ্চয় করা শুরু করুন আজ থেকেই। নতুন জিনিস সম্পর্কে জানার আগ্রহ আপনাকে কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে।
কন্যা : পরিবার এবং বন্ধুদের নিয়ে জাঁকজমকের সাথে দিন কাটান। আপনার আর্থিক উন্নতি হলেও অতিরিক্ত খরচের জন্য সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যায় পড়ে যাবেন। মনের অস্থিরতা কমানোর চেষ্টা করুন।
তুলা : কোনও অপ্রত্যাশিত উৎস থেকে আকস্মিক অনেক টাকা পাবেন আজ। কিছু পারিবারিক কারণে মন মেজাজ ভালো থাকবে না। ব্যবসার অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন বিবাদের সম্ভাবনা।
বৃশ্চিক : কোনও আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ পাবেন। নতুন করে এগিয়ে যাওয়ার রসদ পাবেন। কাজে কিছু বাধা আসতে পারে। মানসিক চাপ তৈরি হতে পারে। দাম্পত্য সমস্যা সৃষ্টির সম্ভাবনা।
ধনু : ধার দেওয়া টাকা টাকা পেতে পারেন আজ। ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে। কাজে মনোযোগ আসবে। ব্যবসায় বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে মর্যাদা বাড়বে। কোনও বড় অর্ডার পেতে পারেন।
মকর : সামাজিক জমায়েতে গিয়ে খুশি হবেন। নতুন কোনও সংস্থায় যোগ দেওয়ার আগে সব দিক খোঁজ নিন। বিশিষ্ট মানুষদের সাথে আলোচনায় নতুন কোনও পরিকল্পনা পেতে পারেন।
কুম্ভ : ধ্যান বা যোগাভ্যাস করুন। মন শান্ত থাকবে। প্রাচীন জিনিস এবং গহনা কিনলে লাভবান হবেন। আজ আপনার কাজ প্রশংসা পাবে। স্ত্রীর অসুস্থতায় উদ্বেগ বাড়বে। ডাক্তারের পরামর্শও নিতে পারেন।
মীন : অতিরিক্ত কাজের চাপ আজ বিরক্তির কারণ হবে। পরিবারের সকলে আপনার অভাব বোধ করবে। কাজ মিটিয়ে কোথাও ঘুরতে যান। স্ত্রীয়ের সাথে আজ সুন্দর সময় কাটবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)