Ajker Rashifal, 11 April, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 11 April, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষঃ লোকেদের কথায় বেশি কান দেওয়া ঠিক নয়। আজকের দিনে শরীর সুস্থই থাকবে। বন্ধুদের সঙ্গে আজকের খেলার প্ল্যান করতে পারেন। ফাঁকা সময়ে কারো সঙ্গে দেখা করতে পারেন। শেয়ার অর্থ বিনিয়োগের পূর্বে ভেবে নিন।
বৃষভঃ আজকের দিনে মদ্যপান, ধূমপান থেকে দূরে থাকুন। অতীতে বিনিয়োগ করা অর্থ, আজকের দিনে বেশি পরিমাণে ফেরত পাবেন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। সন্ধ্যের সময় বাড়িতে কিছু অতিথি আসতে পারে।
মিথুনঃ আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়ে আর্থিক সংকটে পড়বেন। বাচ্চাদের সঙ্গে খুব সুন্দর সময় কাটবে। কোন বিষয়ে জানাতে ভুলে যাওয়ায়, ভালোবাসার মানুষের সঙ্গে সমস্যা হতে পারে। রাতের দিকে কাজ সেরে একটি সুন্দর ডিনারের আয়োজন করুন।
কর্কটঃ আজকের দিনে আপনি প্রেমে পড়তে পারেন। আপনার কাছের ফলে আপনার সঙ্গিনী বিরক্ত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে একটি সুন্দর দিন কাটবে। অফিসে বেশি সময় নষ্ট করলে, সাংসারিক জীবনে সমস্যা হতে পারে।
সিংহঃ সময়ের সদ্বব্যবহার করলে পরিবার দ্বারা প্রশংসিত হবেন। এই রাশির ব্যক্তিরা খাবার খাওয়ার সময় সাবধানে খাবেন। দিনের বেশিরভাগ সময়টা ঘুমিয়েই কাটিয়ে দেবেনে। ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ জিনিস সামলে রাখুন।
কন্যাঃ এমন প্রকল্প বেছে নিন, যা গোটা পরিবারের কাজে লাগে। বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটান। খারাপ মানুষের সঙ্গ ত্যগা করুণ। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আজকে।
তুলাঃ ভালোবাসার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। ব্যস্ততার মধ্যে শরীর সুস্থ থাকবে। ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েও রাস্তায় আটকে যাবেন। পরিবারের কারো মনে আঘাত দেবেন না।
বৃশ্চিকঃ আপনার ভাবনার তুলনায় আত্মীয়রা অনেক ভালো হবেন। আবেগের বশে কোন সিদ্ধান্ত নেবেন না। অন্যের উপদেশ শুনলে সমস্যা হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনে উন্নতি হবে।
ধনুঃ ব্যস্ত সময়ের মাঝেও নিজের জন্য কিছুটা সময় পাবেন। মানসিক শান্তির জন্য উত্তেজনার সমাধান প্রয়োজন। সম্পর্কগুলোর দিকে খেয়াল দিন। আজকের দিনে আয় ভালো হলেও, বেশি ব্যয়ের ফলে সঞ্চয় কঠিন হবে।
মকরঃ ঘরের ছোটোখাটো পরিবর্তন করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। সন্ধ্যের সময় কোন সুখবর আসতে পারে। ট্যাক্স ফাঁকি দিলে সমস্যায় পড়বেন।
কুম্ভঃ ঘরের পরিবেশ পরিবর্তনের পূর্বে অন্যদের সম্মতি নিন। অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা। হঠাত কোন জায়গায় যাওয়ার কারণে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন না। অর্থ ব্যয় এবং সঞ্চয়ের বিষয়ে পরিবারের বড়দের থেকে পরামর্শ নিন।
মীনঃ কাছের বন্ধুদের কারণে জীবন অতীষ্ঠ হবে। নিজের শরীরের দিকে খেয়াল দিন। পরিবারকে সময় না দিতে পারলে, তাঁরা অভিযোগ করবে। সকালের দিকে আর্থিক সঙ্কট দেখা দিলেও, সন্ধ্যের দিকে সঞ্চয় করতে পারবেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)