Ajker Rashifal, 10 June 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 10 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : পরিবারের সাথে সমস্যা বাড়তে পারে। নিজের কথায় সংযম রাখুন। কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বুঝেশুনে খরচ করুন। আজ সমস্ত কাজে বিরক্তি থাকবে এবং দেরিও হবে।

বৃষ : স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে আজ। মানসিক চাপে থাকায় সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হবে। নতুন প্রকল্পগুলির কাজ কিছু দিনের জন্য স্থগিত রাখাই ভালো। নিজের উপর আস্থা রাখুন।

মিথুন : আজ আপনার অতিরিক্ত খরচ বেড়ে যাবে। খরচ নিয়ন্ত্রণে না এলে আর্থিক সমস্যায় পড়বেন। কোনও ভিড় জায়গায় যাবেন না। তাড়াহুড়ো করে কিছু করবেন না। আজ ষড়যন্ত্রের শিকার হতে পারেন।

কর্কট : আজ আপনার পক্ষে শুভ দিন। বাসস্থান বদলানোর প্রয়োজন হতে পারে। কিছু আটকে থাকা টাকা আজ পেয়ে যাবেন। নতুন উৎস থেকে আয় হওয়ার সম্ভাবনা। সন্তানের থেকে কোনও সুসংবাদ পেতে পারেন।

সিংহ : আজ চাকরির ক্ষেত্রে পদন্নোতি এবং যারা চাকরি খুঁজছেন তাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সকলে আপনার কাজে খুশি হয়ে প্রশংসা করবে। ব্যবসায় বড় অর্ডার পেতে পারেন।

কন্যা : আজ কঠোর পরিশ্রমের পরে সাফল্য পেতে পারেন। বন্ধুদের সাথে অথবা কর্মক্ষেত্রে মতবিরোধ হতে পারে। সংযত থাকুন। পারিবারিক অশান্তির সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখুন। শান্তি পাবেন।

তুলা: আজ চালু থাকা কাজ আটকে যেতে পারে। আইনি সমস্যায় জড়িয়ে পড়াও অসম্ভব নয়। তাই নিজেকে কথাবার্তায় সংযত রাখুন। না হলে অপমানিত হতে পারেন। স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া দরকার।

বৃশ্চিক : চাকরির ক্ষেত্রে এবং স্ত্রীয়ের সাথে মতানৈক্য আজ বড় আকার ধারন করতে পারে। তাই সাবধান থাকুন। ব্যবসায়িক অংশীদারের বিরোধিতার কারণে কাজ আটকে থাকতে পারে। অভদ্রতার জন্য অপদস্থ হতে পারেন।

ধনু : আজকের দিন আপনার পক্ষে থাকবে। কর্মক্ষেত্রে পদন্নোতি আশা করতে পারেন। শত্রুরা কোনও রকম ক্ষতি করতে পারবে না। আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। শরীর সুস্থ থাকবে। মনেও শান্তি থাকবে।

মকর : আজ জুয়া খেলা বা কোনও রকম বাজি বা লটারি থেকে নিজেকে বিরত রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ লোকসান ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে সিনিয়রদের বিরোধের মুখে পড়বেন। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ : আজ সম্পত্তিতে বিনিয়োগ না করাই ভালো। আপনার আত্মবিশ্বাসের অভাবে কিছু প্রকল্প আটকে থাকবে। পরিবারের সদস্যদের সাথে মত না মেলায় স্বাভাবিক শান্তির পরিবেশ ব্যাহত হবে।

মীন : আজ আপনার পরিশ্রমের সুফল পাবেন। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। বন্ধুদের থেকেও সহায়তা পাবেন। সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে সম্মান বাড়বে। উচ্চ আধিকারিকদের সাথে আপনার সম্পর্ক নিবিড় হবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement