Ajker Rashifal, 10 April 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 10 April 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ:আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বুদ্ধি করে করতে হবে। পারিবারিক দিকে সুখ, শান্তি বজায় থাকবে। কারও প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনও উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। ব্যবসায় খুব ভাল খবর পাবেন।

বৃষ:আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি বিশেষ ভাল যাবে না। বিদ্যার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে। চাকুরিক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। উপার্জন ভাগ্য মন্দ না হলেও অর্থ অপচয় হয় এমন সিদ্ধান্ত নেবেন না। বৈদেশিক ব্যবসা বানিজ্যে কিছু বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে ঝামেলার হতে পারে।

মিথুন:মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। মানসিক অস্থিরতার কারণে কাজে বারবার ভুল হতে পারে। সাংসারিক বিষয়ে ভুলবুঝাবুঝি দেখা দেবে। অংশিদারী কাজে আশানুরুপ সাফল্য আসবে না। আত্মীয়র সমাগম বাড়তে পারে। পুলিশ প্রশাসনের কোনও ব্যক্তির সঙ্গে ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির শিকার হতে পারেন। শেয়ার ব্যবসায়ীদের লোকসানের আশঙ্কা রয়েছে।

কর্কট:আজ কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সন্তানের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম। প্রেমের বিষয়ে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। শিল্পীদের কাজে কর্মে বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে । সম্পত্তির ব্যাপারে কোনও চাপ আসতে পারে। কর্মে অন্য দিনের তুলনায় আজ চাপ একটু বেশি থাকবে। ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক অশান্তি হতে পারে। বাড়িতে নতুন কোনও অতিথি আসার সম্ভাবনা।

সিংহ:আজ সিংহর জাতক জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সন্তানের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম। প্রেমের বিষয়ে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। শিল্পীদের কাজে কর্মে বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে । সম্পত্তির ব্যাপারে কোনও চাপ আসতে পারে। কর্মে অন্য দিনের তুলনায় আজ চাপ একটু বেশি থাকবে। ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক অশান্তি হতে পারে। বাড়িতে নতুন কোনও অতিথি আসার সম্ভাবনা।

কন্যা:কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। প্রিয়জনের কাছে আঘাত থেকে মনে কষ্ট বাড়তে পারে। পিতামাতার সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কোনও খরচের ব্যাপারে চিন্তা। শরীরের কোনও ক্ষতের ব্যাপারে খরচ বৃদ্ধি।

তুলা:তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। শনি চন্দ্রর প্রভাবে কাজে কর্মে তথ্য বিভ্রাট দেখা দেবে। ছোট ভাই বোন সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভাল যাবে না। পুস্তক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের কাজে অপ্রত্যাশিত বাধা বিপত্তি দেখা দিতে পারে। প্পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলা হতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ।

বৃশ্চিক:সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় আসছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। আজ বৃশ্চিক রাশির দিনটি মিশ্র যাবে। বকেয়া টাকা পয়সা আদায়ে বেগ পেতে হবে না। খাদ্য ও পানিয়ের ব্যবসায়ীরা আশানুরুপ লাভ করতে পারবেন।

ধনু:ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরীজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। বয়স্কদের শারীরিক পীড়ায় ভোগান্তি হবে। ব্যবসায়ীক কাজের জন্য দিনটি ভাল। ঠিকাদারী বা কনস্ট্রাকশন ব্যবসায় অনাকাঙ্খিত বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। রাজনৈতিক কাজে সাফল্য পেতে পারেন। জনসংযোগ বৃদ্ধি পাবে। শত্রুর সঙ্গে কোনও আপসের কথা হতে পারে

মকর:মকর রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কোনও বিষয় নিয়ে ঝামেলা অশান্তিতে থাকতে পারেন। ব্যবসায়ীরা যান্ত্রিক ত্রুটি জনিত ঝামেলায় পড়তে পারেন। কোনও আইনগত জটিলতার সমাধান হওয়ার কথা থাকলে তাতে বাধা আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে। প্রত্যাশিত কাজে বাধা দেখা দেবে।

কুম্ভ:চিকিৎসক, আইন সংক্রান্ত চাকরি, জমি কেনাবেচার কাজ ইত্যাদিতে উন্নতি করবে বেশি। শরীর বেশি ভাল নাও থাকতে পারে। বায়ুর প্রকোপ বৃদ্ধি ও মুত্রাশয় ঘটিত রোগে অধিক ক্লেশ ভোগের আশঙ্কা আছে। চলাফেরায় সাবধানতা অবলম্বন বিশেষ জরুরি। পারিবারিক সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

মীন:মীন রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। কোনও সুন্দর মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা। পুরনো ঋণ শোধ হওয়ার জন্য আনন্দ। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। প্রশাসনিক কর্মকর্তাদের কাজে ঝামেলা দেখা দেবে। সঞ্চয়ের প্রচেষ্টায় বাধা বিপত্তি দেখা দিতে পারে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement